করোনাভাইরাস পরিস্থিতির জন্য iPhone 9 লঞ্চ ঘিরে ধোঁয়াশা

iPhone 9 -এ থাকবে 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে A13 চিপ ও 3GB RAM।

করোনাভাইরাস পরিস্থিতির জন্য iPhone 9 লঞ্চ ঘিরে ধোঁয়াশা

Photo Credit: @OnLeaks x iGeeksBlog

iPhone 9 এ টাচ আইডি থাকবে

হাইলাইট
  • এপ্রিলে লঞ্চ হতে পারে iPhone 9
  • এই ফোনে টাচ এআই থাকছে
  • যদিও বর্তমান পরিস্থিতির জন্য লঞ্চ পিছিয়ে যেতে পারে
বিজ্ঞাপন

শীঘই বাজারে আসছে কম দামের নতুন iPhone। iPhone 9 অথবা iPhone SE 2 নামে এই ফোন নিয়ে আসতে পারে Apple। সব ঠিক থাকলে চলতি মাসেই এই ফোন নিয়ে আসবে কুপার্টিনোর কোম্পানিটি। যদিও একাধিক রিপোর্টে জানানো হয়েছে করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই ফোন লঞ্চ পিছয়ে যেতে পারে। সম্প্রতি iOS 13.4.5 বিটা ভার্সনের কোডিং থেকে iPhone 9 এর উপস্থিতি জানা গিয়েছে। এই ফোনে থাকছে টাচ আইডি।

সম্প্রতি iPhone X, iPhone XS, iPhone XS Max, iPhone XR ও iPhone 11 সিরিজের ফোন থেকে টাচ আইডি বাদ গিয়েছিল। iPhone 8 -এ শেষ এই বায়োমেট্রিক অথেনটিকেশন প্রযুক্তি ব্যবহার হয়েছিল। নতুন বাজেট iPhone 9 এর হাত ধরে ফিরে আসছে টাচ আইডি।

সম্প্রতি এক টুইট থেকে জানা গিয়েছে 15 এপ্রিল iPhone 9 এর ঘোষণা করবে Apple। 22 এপ্রিল এই ফোন শিপিং শুরু হতে পারে। যদিও করোনাভাইরাস পরিস্থিতির জন্য এই তারিখে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনেক দিন ধরেই iPhone SE-র উত্তরসূরি লঞ্চের খবর সামনে আসছে। একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে iPhone 8-এর মতো ডিজাইন ব্যবহার হতে পারে।  নতুন বাজেট iPhone-এ থাকবে 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে A13 চিপ ও 3GB RAM। গত বছর প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল 399 মার্কিন ডলারে লঞ্চ হবে এই স্মার্টফোন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »