আকাশছোঁয়া দাম নয়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হবে নতুন iPhone

iPhone SE 2 থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে পুরনো টাচ আইডি ব্যবহার করবে Apple। ফেস আইডি না থাকার কারনে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না।

আকাশছোঁয়া দাম নয়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হবে নতুন iPhone

2016 সালে লঞ্চ হয়েছিল iPhone SE

হাইলাইট
  • iPhone SE 2 ফোনে টাচ আইডি থাকবে
  • 2020 সালে এই ফোন লঞ্চ হবে
  • তুলনামুলক কম দামে লঞ্চ হতে পারে এই ফোন
বিজ্ঞাপন

সাধারণত নতুন iPhone লঞ্চ হলে সেই ফোনের দাম আকাশছোঁয়া হয়। কয়েক বছর আগে লঞ্চ হওয়া iPhone SE সেই তালিকায় ব্যতিক্রম ছিল। লঞ্চের সময় লেটেস্ট হার্ডওয়্যার থাকলেও iPhone SE ফোনের দাম ছিল সাধ্যের মধ্যে। সেই পথে হেঁটে এবার iPhone SE 2 লঞ্চ করতে চলেছে Apple। 2020 সালের মার্চ মাসের আগে এই ফোন লঞ্চ হবে। সম্প্রতি Apple সমীক্ষক মিং চি কুও এই খবর প্রকাশ করেছেন।

iPhone SE 2 থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে থাকবে পুরনো টাচ আইডি। ফেস আইডি না থাকার কারনে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। iPhone SE ফোনে একটি 4 ইঞ্চি ডিসপ্লে ছিল। তবে iPhone SE 2 ফোনে থাকতে পারে তুলনামূলক বড় 4.7 ইঞ্চি LCD ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের নীচে হোম বাটনে টাচ আইডি থাকবে।

যদিও হার্ডওয়্যারের দিন থেকে iPhone SE 2 ফোনে কোন আপোশ করবে না Apple। এই ফোনে থাকবে লেটেস্ট A13 Bionic চিপ। সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে। সাথে থাকবে 3GB RAM। 2016 সালে লঞ্চ হওয়া iPhone SE তে A9 চিপ ব্যবহার হয়েছিল।

এখনও যে সব গ্রাহক iPhone 6 আর iPhone 6s ব্যবহার করেন সেই গ্রাহকদের কথা মাথায় রেখে iPhone SE 2 লঞ্চ হবে। iPhone 6 সিরিজের ফোনে iOS13 আপডেট পাঠায়নি Apple। iPhone SE ফোনে iOS13 অপারেটিং সিস্টেম চলতে পারে।

Apple মনে করছে 2020 সালে বিশ্বব্যাপী 3 কোটি থেকে 4 কোটি iPhone SE 2 বিক্রি হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »