মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল iPhone SE (2020)

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 এপ্রিল 2020 11:11 IST
হাইলাইট
  • iPhone SE (2020) তে থাকছে A13 বায়োনিক চিপ
  • থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকছে Touch ID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

iPhone SE (2020) তে থাকছে 4.7 ইঞ্চি ডিসপ্লে

অনেক জল্পনার পরে অবশেষে বাজারে এল iPhone SE (2020)। এটা Apple-এর লেটেস্ট লাইন-আপের সবথেকে কম দামের iPhone। এই ফোনে রয়েছে 4.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ। গত বছর iPhone 11 সিরিজেও একই চিপ ব্যবহার হয়েছিল। iPhone SE (2020) তে iPhone 8-এর মতো ডিজাইন দেখা গিয়েছে। থাকছে Touch ID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

64GB, 128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE (2020)। ভারতে 64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা। ভারতে অন্য দুই ভেরিয়েন্টের দাম প্রকাশ করেনি Apple।

মার্কিন যুক্তরাষ্ট্রে 64GB স্টোরেজে iPhone SE (2020) কিনতে 399 মার্কিন ডলার (প্রায় 30,600 টাকা) খরচ হবে। 128GB ও 256GB স্টোরেজে এই ফোন কিনতে 499 মার্কিন ডলার (প্রায় 38,200 টাকা) ও 549 মার্কিন ডলার (প্রায় 45,000 টাকা) খরচ হবে। 24 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে নতুন iPhone। কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে iPhone SE (2020)।

iPhone SE (2020) স্পেসিফিকেশন

iPhone SE (2020)-তে থাকছে HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ।  iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max-এ একই চিপ ব্যবহার করেছিল Apple। কোম্পানির অন্যান্য ফোনের মতোই iPhone SE (2020)-র ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি কুপার্টিনোর কোম্পানিটি।

iPhone SE (2020)-তে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে 60fps 4K রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় iPhone SE (2020)-তে পোট্রেট মোডে ছবি উঠবে। কোম্পানির কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও A13 বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে 7 মেগাপিক্সেল ক্যামেরা।

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল OnePlus 8 ও OnePlus 8 Pro

iPhone SE (2020)-তে iPhone 8-এর ডিজাইন দেখা গিয়েছে। এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে এই ফোন তৈরি হয়েছে। iPhone SE (2020)-র ওজন 148 গ্রাম। থাকছে IP67 ওয়েটার ও গ্লাস রেসিস্ট্যান্স। কোম্পানির দাবি 1 মিটার জলে 30 মিনিট সুরক্ষিত থাকবে এই ফোন। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ax, Wi-Fi calling, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS ও লাইটনিং পোর্ট। এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
 
KEY SPECS
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
  2. MWC 2026: ফোন থেকে বেরিয়ে আসবে ক্যামেরা, আসছে বিশ্বের প্রথম ডিট্যাচেবল ক্যামেরাযুক্ত স্মার্টফোন
  3. 5,000 টাকা ডিসকাউন্ট সহ Xiaomi-এর 75 ইঞ্চি QLED 4K টিভির সেল শুরু হল
  4. Vivo X300 Ultra মার্চে বাজার কাঁপাতে আসছে, বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা থাকতে পারে
  5. মূল্যবৃদ্ধির মাঝেই স্মার্টফোন 20,500 টাকা ছাড়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  6. Nano Banana 2: AI-এর জগতে ফের ঝড় তুলল Google, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ন্যানো ব্যানানার নতুন ভার্সন হাজির
  7. Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার
  8. Online Voter List: চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে কোথায় দেখা যাবে? কীভাবে নাম খুঁজবেন? জেনে নিন
  9. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  10. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.