শীঘ্রই Flipkart থেকে বিক্রি শুরু হবে iPhone SE (2020)

64GB, 128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE (2020)। ভারতে 64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা।

শীঘ্রই Flipkart থেকে বিক্রি শুরু হবে iPhone SE (2020)

iPhone SE (2020) তে থাকছে 4.7 ইঞ্চি ডিসপ্লে

হাইলাইট
  • Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন
  • দাম 42,500 টাকা
  • তিনটি রঙে পাওয়া যাবে
বিজ্ঞাপন

এপ্রিলে লঞ্চ হয়েছিল iPhone SE (2020)। এই ফোনে লেটেস্ট প্রসেসর থাকলেও ব্যবহার হয়েছিল iPhone 8-এর ডিজাইন। মধ্যবিত্তের হাতে iPhone তুলে দিতেই এই ফোন নিয়ে এসেছে Apple। শীঘ্রই Flipkart থেকে বিক্রি শুরু হবে iPhone SE (2020)। সম্প্রতি টিজার প্রকাশ করে এই কথা জানিয়েছে ই-কমার্স কোম্পানিটি।

64GB, 128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE (2020)। ভারতে 64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা।

iPhone SE (2020) স্পেসিফিকেশন

iPhone SE (2020)-তে থাকছে HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ।  iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max-এ একই চিপ ব্যবহার করেছিল Apple। কোম্পানির অন্যান্য ফোনের মতোই iPhone SE (2020)-র ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি কুপার্টিনোর কোম্পানিটি।

iPhone SE (2020)-তে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে 60fps 4K রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় iPhone SE (2020)-তে পোট্রেট মোডে ছবি উঠবে। কোম্পানির কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও A13 বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে 7 মেগাপিক্সেল ক্যামেরা।

iPhone SE (2020)-তে iPhone 8-এর ডিজাইন দেখা গিয়েছে। এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে এই ফোন তৈরি হয়েছে। iPhone SE (2020)-র ওজন 148 গ্রাম। থাকছে IP67 ওয়েটার ও গ্লাস রেসিস্ট্যান্স। কোম্পানির দাবি 1 মিটার জলে 30 মিনিট সুরক্ষিত থাকবে এই ফোন। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ax, Wi-Fi calling, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS ও লাইটনিং পোর্ট। এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »