পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 সেপ্টেম্বর 2026 20:02 IST
হাইলাইট
  • iQOO 15 এখন 9,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  • আগস্টে ফোনটির দাম একধাক্কায় অনেকটা বৃদ্ধি করা হয়েছিল
  • iQOO 15 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করে

iQOO 15 features the Snapdragon 8 Elite Gen 5 chipset

Photo Credit: iQOO

আগস্টেই iQOO 15 স্মার্টফোনের দাম বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বর আসতেই ফোনটির দাম একলাফে অনেকটা কমে গিয়েছে। আপনি যদি দুর্দান্ত পারফরম্যান্সের গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আইকুর এই মডেলের বিকল্প নেই। iQOO 15 এখন 9,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। Amazon প্ল্যাটফর্মে নতুন সংশোধিত দাম লাইভ আছে। এই স্মার্টফোনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, ডুয়াল অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, 100x ক্যামেরা জুম, ও বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। ডিভাইসটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করে।

iQOO 15 বিক্রি হচ্ছে 9,000 টাকা ছাড়ে

আগস্টে iQOO 15 মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 9,000 টাকা বেড়ে 85,999 টাকা হয়েছিল। প্রতিবেদন লেখার সময় অ্যামাজনে ফোনের দাম ফের 76,999 টাকায় নেমে এসেছে। তবে 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 93,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। গত মাসে টপ মডেলের দাম 10,000 টাকা বাড়ানো হয়েছিল। এর ফলে দুই ভ্যারিয়েন্টের মধ্যে দামের ফারাক 17,000 টাকা ছুঁয়েছে। 

জানিয়ে রাখি, আইকু 15 ফোনে 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং DC ডিমিং সাপোর্ট করে। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে। দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে ফোনে Q3 গেমিং চিপ ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স অফার করে।

iQOO 15 মডেলে সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এতে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। হ্যান্ডসেটে Android 16 নির্ভর OriginOS 6.0 প্রি-ইনস্টলড করা আছে।

Advertisement

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে iQOO 15 ভারতে লঞ্চ হয়েছিল। তখন 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 72,999 টাকা ছিল। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছিল 79,999 টাকা। বর্তমানে র‍্যাম, মেমোরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে উৎপাদন খরচ সামলাতে মূল্যবৃদ্ধির পথে হাঁটছে স্মার্টফোন নির্মাতারা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Brighter, smoother AMOLED display
  • Excellent all-round performance
  • Cleaner, refined software experience
  • Improved cameras
  • Solid battery life
  • Bad
  • Noticeably thick bottom bezel
  • Black levels are not deepest
  • Inconsistent low-light portraits
 
KEY SPECS
Display 6.85-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,440x3,168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  2. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  3. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  4. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  5. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  6. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  7. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  8. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  9. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  10. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.