iQOO 15T লঞ্চের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস হয়েছে। ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসার দাবি করা হয়েছে। iQOO 15T চলবে Dimensity 9500 প্রসেসরে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 8,000mAh ব্যাটারি, যার সাথে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
iQOO 15 Apex এডিশনের ডিজাইন অন্য দুই কালার অপশনের থেকে আলাদা। হ্যান্ডসেটের পিছনের অংশ মার্বেল পাথরের মতো দেখতে, যেখানে ধূসর, সাদা, এবং হালকা লাল রঙ একে অপরের সাথে মিশে প্রিমিয়াম লুক তৈরি করেছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 72,999 টাকা ও 79,999 টাকা।
পারফরম্যান্স এমনই একটি ডিপার্টমেন্ট, যেখানে আইকু 15আর দক্ষতার পরিচয় দিয়েছে। ফোনটি আনটুটু বেঞ্চমার্কে প্ল্যাটফর্মে 3.5 মিলিয়নের বেশি স্কোর করেছে। ডিভাইসে 1.5K গেমিং রেজোলিউশন, 144 এফপিএস গেম ফ্রেম, ও 20 শতাংশ কম সেলুলার গেমিং ল্যাটেন্সির দাবি করছে সংস্থা। ফোনের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে। ডিভাইসের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
iQOO 15R মডেলের বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন 45,999 টাকায় ভারতে রিলিজ হতে পারে। এটি OnePlus 15R-এর পর দেশের দ্বিতীয় ফোন যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে। কোম্পানি দাবি করছে যে, হ্যান্ডসেটের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে।
iQOO 15R ফোনটিকে ঠান্ডা রাখবে 6,500 স্কোয়ার মিমি আইসকোর ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। কোম্পানির দাবি, এটি 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে। ফোনে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে। অর্থাৎ যেমন ভিতরে ধুলো প্রবেশ করতে পারবে না, তেমনই দীর্ঘসময় জলের নিচে ডুবে থাকলেও ক্ষতি হবে না। অ্যামোলেড আই কেয়ার ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ও 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
iQOO 15 Ultra চলবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে। এর সাথে সংস্থার নিজস্ব Q3 গেমিং চিপ থাকবে। সেকেন্ডারি চিপটি ক্যামেরা প্রসেসিং বা গেমিং অপ্টিমাইজেশনের মতো কাজে সাহায্য করবে। গেমিং হার্ডওয়্যার এমনই একটি ডিপার্টমেন্ট যেখানে আসন্ন ফোনটি সাধারণ ফ্ল্যাগশিপের থেকে নিজেকে আলাদা করেছে। সংস্থার দাবি, কুলিং ফ্যান থাকায় গেমিং কিংবা ভারী এডিটিং-এর সময়েও ফোন অতিরিক্ত গরম হবে না।
iQOO 15 Ultra ট্রান্সপারেন্ট ফিনিশ সহ বড় স্কোয়ার ক্যামেরা মডিউল পেয়েছে। ক্যামেরার ভিতরে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে বলে অনুমান করা হচ্ছে। ভিতরে একটি লাইট স্ট্রিপ লম্বালম্বি অবস্থিত৷ এটি ব্রিদিং লাইট হিসেবে কাজ করবে। পিছনে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার রয়েছে। ফ্রেমে ডুয়াল ট্রিগার বাটন আছে। অর্থাৎ একে গেমিং ফোন হিসেবে ডিজাইন করা হয়েছে।
iQOO Z11 Turbo মডেলে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলতে পারে। ফোনটিতে 7,600mAh ব্যাটারি পাওয়া যাবে ও এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
iQOO 15 ও OnePlus 15 এর মধ্যে পারফরম্যান্সে তফাৎ তৈরি করছে সেকেন্ডারি চিপসেট। iQOO 15 দীর্ঘক্ষণ টানা গেমিং-এর দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে ফোনটি Q3 গেমিং চিপের সঙ্গে এসেছে। অন্য দিকে, OnePlus 15 একটি বিস্তৃত সিস্টেম-লেভেল অপ্টিমাইজেশনের সঙ্গে এসেছে।
iQOO 15 ভারতে OnePlus 15, Oppo Find X9 সিরিজ ও Realme GT 8 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। ফোনটি যারা অগ্রিম বুকিং করেছেন, তারা বিনামূল্যে iQOO TWS 1e ইয়ারবাডস ও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান পাবেন।
iQOO 15 আজ থেকে Amazon এবং iQOO ইন্ডিয়া ই-স্টোর থেকে বুক করা যাবে। ক্রেতাদের জন্য একটি লিমিটেড-টাইম প্রায়োরিটি পাস ঘোষণা করেছে ব্র্যান্ড। এই পাসের সঙ্গে iQOO TWS 1e ইয়ারবাডস এবং এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি মিলবে।