iQOO 15 নভেম্বর 26 তারিখে এ দেশে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। এটি Android 16-নির্ভর Origion OS 6 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
Photo Credit: iQOO
iQOO 15 is available with a 7,000mah battery in China
iQOO 15 অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে৷ ফ্ল্যাগশিপ ফোনটি এবার আগামী মাসে ভারতে আসছে। গতকাল আইকুর ভারতীয় শাখার CEO নিপুন মারিয়া তাঁর X পোস্টে ইঙ্গিত করেছিলেন, হ্যান্ডসেটটি নভেম্বর 27 ভারতে আত্মপ্রকাশ করতে পারে। তবে আজ তিনি ঘোষণা করেছেন, iQOO 15 নভেম্বর 26 তারিখে এ দেশে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। এটি Android 16-নির্ভর Origion OS 6 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে Qualcomm-এর প্রিমিয়াম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে। উল্লেখ্য, এতদিন ভারতে বিক্রিত সংস্থার সমস্ত স্মার্টফোনে Funtouch OS ছিল।
iQOO 15 চীনে যে যে স্পেসিফিকেশনের সঙ্গে উপলব্ধ, ভারতীয় ভেরিয়েন্টে সেই একই কনফিগারেশন থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটির চাইনিজ মডেলে ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 3x টেলিফটো লেন্স ও 100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।
আইকু 15 ফোনটির সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হাই-পারফরম্যান্সের জন্য, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার হয়েছে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। নয়া হ্যান্ডসেটে কোম্পানির নিজস্ব Q3 গেমিং চিপ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য, 100W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।
ফোনের সামনে 6.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এছাড়াও, iQOO 15 এনএফসি, স্মার্ট বাইপাস চার্জিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, 8000 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 3D আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং অফার করে।
জানিয়ে রাখি, iQOO 13 গত বছর ডিসেম্বর মাসের ঠিক শুরর দিকে ভারতে লঞ্চ হয়েছিল। তখন এর 12 জিবি + 256 জিবি স্টোরেজ ও 16 জিবি + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকা। এখন চীনে ফোনটির উত্তরসূরি iQOO 15-এর 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,199 ইউয়ান (প্রায় 51,800 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম 5,299 ইউয়ান (প্রায় 65,900 টাকা) রাখা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
iPhone 18 Pro and iPhone 18 Pro Max Delivery Dates Slip to October in India, US After Preorders Begin