iQOO 15 প্রাথমিকভাবে যে দামে আসার কথা ছিল, তার থেকে মূল্য বেশি হবে।
Photo Credit: iQOO
iQOO 15 launched in China in October, 2025
iQOO 15 নভেম্বর 26 ভারতে আসছে। যার অর্থ হাতে আর এক সপ্তাহ। এটি ভিভোর সাব-ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। Gadgets 360 গত সপ্তাহে এক্সক্সুসিভলি এই ফোনের দাম ফাঁস করেছিল। কিন্তু এখন আমরা নিশ্চিত করতে পারছি যে, প্রাথমিকভাবে ফোনটির যে দামে আসার কথা ছিল, তার থেকে মূল্য বেশি হবে। মোবাইলের কম্পোনেন্ট বা যন্ত্রাংশের খরচ হঠাৎ বেড়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যয় মাথাচাড়া দিয়ে উঠেছে। কোম্পানিকে সেই বাড়তি খরচ দামে যুক্ত করতে হচ্ছে। আইকু ইন্ডিয়ার CEO নিপুন মারিয়া Gadgets 360 এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে iQOO মডেলটির সম্ভাব্য দাম ও আরও বেশ কিছু তথ্য ভাগ করে নিয়েছেন।
iQOO 15 নিয়ে কথা বলতে গিয়ে নিপুন মারিয়া ইঙ্গিত করেছেন, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম লঞ্চ অফার অর্ন্তভুক্ত করে 65,000 থেকে 70,000 টাকার মধ্যে কেনা যেতে পারে। অর্থাৎ, প্রকৃত দাম এর চেয়ে বেশি হবে। তিনি আমাদের বলেছেন,"আমরা চেষ্টা করবো যাতে গ্রাহকদের জন্য ফোনটি যতটা সম্ভব সাশ্রয়ী রাখা যায়। অফার ধরে 65,000 থেকে 70,000 মতো দাম পড়বে। কারণ, অফার কার্ড অনুযায়ী আলাদা হয়।"
iQOO 15 দামি হওয়ার আরও একটি কারণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা। ফোনে এখন প্রচুর AI ফিচার্স ভরে দেওয়া হচ্ছে। AI-এর পিছনে যে ডেটা সেন্টারগুলো কাজ করে, সেগুলোর কারণে মেমোরি চিপের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বাজারে জোগান কম থাকার ফলে সরবরাহে বাধা আসছে৷ এই কারণে চিপের দাম বাড়ছে। আর সেই চাপ স্মার্টফোন নির্মাতাদের ঘাড়ে এসে পড়েছে। শুধু ফোন নয়, কম্পিউটার সহ অন্যান্য বৈদ্যুতিন পণ্যের দামেও প্রভাব পড়তে চলেছে।
পূর্বসূরী iQOO 13-এর তুলনায় ব্র্যান্ড-নিউ iQOO 15-এর আপগ্রেডের প্রসঙ্গে নিপুন জানান, ব্যবহারকারীদের সত্যিকারের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা প্রদান করাই তাদের লক্ষ্য। তাই ডিসপ্লে, ক্যামেরা, সফটওয়্যার পলিসি, Origin OS, হ্যাপটিক্স — কোনও কিছু বাকি রাখা হয়নি। তিনি যোগ করেন, মূল্যবৃদ্ধির এমন ধাক্কা অপ্রত্যাশিত ছিল। তবে ক্রেতাদের উপর বাড়তি খরচের চাপ কমাতে কোম্পানি বিভিন্ন ধরনের অফার আনার পরিকল্পনা করছে।
আইকু 15 পাঁচটি মেজর Android আপগ্রেড ও সাত বছর সফটওয়্যার আপগ্রেড পাবে। নিপুন মারিয়া এই প্রসঙ্গে বলেছেন,"ফ্ল্যাগশিপ ফোনের হার্ডওয়্যার পাওয়ারফুল হয়৷ তাই অনেক বছর ব্যবহার করা যায়। পরে পরিবারের অন্য কাউকেও দেওয়া যায়। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ফোনটিকে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করে তুলবে।"
প্রসঙ্গত, iQOO 15 অক্টোবরের শেষে চীনে লঞ্চ হয়েছে। ফোনটির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 144 হার্টজ ডিসপ্লে, Q3 গেমিং চিপ, ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 3D আলট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 7,000mAh ব্যাটারি, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, IP68 + IP69-স্তরের ধুলো ও জলরোধী রেটিং, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later