আগস্টে iQOO 15-এর বেস মডেলের দাম 76,999 টাকা থেকে বেড়ে 85,999 টাকা হয়েছিল।
Photo Credit: iQOO
iQOO 15 features the Snapdragon 8 Elite Gen 5 chipset
আগস্টেই iQOO 15 স্মার্টফোনের দাম বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বর আসতেই ফোনটির দাম একলাফে অনেকটা কমে গিয়েছে। আপনি যদি দুর্দান্ত পারফরম্যান্সের গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আইকুর এই মডেলের বিকল্প নেই। iQOO 15 এখন 9,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। Amazon প্ল্যাটফর্মে নতুন সংশোধিত দাম লাইভ আছে। এই স্মার্টফোনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, ডুয়াল অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, 100x ক্যামেরা জুম, ও বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। ডিভাইসটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করে।
আগস্টে iQOO 15 মডেলের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 9,000 টাকা বেড়ে 85,999 টাকা হয়েছিল। প্রতিবেদন লেখার সময় অ্যামাজনে ফোনের দাম ফের 76,999 টাকায় নেমে এসেছে। তবে 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 93,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। গত মাসে টপ মডেলের দাম 10,000 টাকা বাড়ানো হয়েছিল। এর ফলে দুই ভ্যারিয়েন্টের মধ্যে দামের ফারাক 17,000 টাকা ছুঁয়েছে।
জানিয়ে রাখি, আইকু 15 ফোনে 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং DC ডিমিং সাপোর্ট করে। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে রান করে। দুর্দান্ত গেম খেলার অভিজ্ঞতা দিতে ফোনে Q3 গেমিং চিপ ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স অফার করে।
iQOO 15 মডেলে সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এতে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। হ্যান্ডসেটে Android 16 নির্ভর OriginOS 6.0 প্রি-ইনস্টলড করা আছে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে iQOO 15 ভারতে লঞ্চ হয়েছিল। তখন 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 72,999 টাকা ছিল। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছিল 79,999 টাকা। বর্তমানে র্যাম, মেমোরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে উৎপাদন খরচ সামলাতে মূল্যবৃদ্ধির পথে হাঁটছে স্মার্টফোন নির্মাতারা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,862
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,899
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Realme 17 Pro Design, Specifications Leaked; Tipped to Feature a 10,000mAh Battery
Samsung Galaxy S27 Ultra Will Not Get Exynos 2700 Chipset Because of Additional Costs, Tipster Claims