iQOO 15, iQOO 15R, iQOO Neo 10, এবং Redmi Turbo 5-এর দাম ভারতে 10,000 টাকা পর্যন্ত বেড়েছে।
The Redmi Turbo 5 and iQOO 15 are both performance-centric phones
Redmi ও iQOO ভারতের বাজারে বেশ কিছু মডেলের দাম বাড়িয়েছে। ক্রেতাদের এখন 10,000 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হবে। ফলে গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ। এমনিতেই স্মার্টফোন মার্কেটে এখন ডামাডোল পরিস্থিতি। র্যাম, মেমোরি চিপ, এবং বিভিন্ন যন্ত্রাংশের দাম প্রতি মাসে বেড়েই চলেছে। যে ফোন 15 হাজারে বাজারে আসার কথা, তা লঞ্চ হচ্ছে দ্বিগুণ দামে। এই আবহে iQOO 15, iQOO 15R, iQOO Neo 10, এবং Redmi Turbo 5-এর মূল্যবৃদ্ধির কথা জানা গিয়েছে। কোন মডেলের দাম কত টাকা বাড়াল, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ফ্ল্যাগশিপ iQOO 15 মডেলের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম 9,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন কিনতে 85,999 টাকা খরচ করতে হবে, যা আগে 76,999 টাকা ছিল। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 83,999 টাকা থেকে বেড়ে 93,999 টাকা হয়েছে। অর্থাৎ, টপ মডেলের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অঙ্ক 10,000 টাকা।
Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত iQOO 15R এর তিনটি মডেলেরই দাম বৃদ্ধি পেয়েছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 53,999 টাকা খরচ হবে। আগের 49,999 টাকা থেকে দাম একলাফে 4,000 টাকা বেড়েছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য হল 59,999 টাকা। এটি এতদিন 54,999 টাকায় উপলব্ধ ছিল।
ডিভাইসের টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের নতুন দাম 66,999 টাকা, যা আগে 61,999 টাকা ছিল। iQOO Neo 10 ফোনের দুই মডেলের দাম 2,000 টাকা বেড়েছে। হ্যান্ডসেটের 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের নতুন দাম যথাক্রমে 43,999 টাকা এবং 48,999 টাকা হয়েছে।
Redmi Turbo 5 জুনে ভারতে এসেছিল। MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরযুক্ত এই ফোনের দাম 6,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে শাওমি। মূল্যবৃদ্ধির পর এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 41,999 টাকা ও 46,999 টাকা হয়েছে। পূর্ব দুই মডেলের দাম ছিল যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Dyson V16 Piston Animal Vacuum Cleaner Launched in India With Anti-Tangle Cleaner Head: Price, Specifications
Truecaller Users Can Now Display LinkedIn-Verified Professional Details on Caller ID: What You Need to Know