ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 ফেব্রুয়ারি 2026 16:30 IST
হাইলাইট
  • iQOO 15R ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে
  • এটি 7,600mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা (7.9 মিমি) স্মার্টফোন
  • iQOO 15R ভারতে ফেব্রুয়ারি 24 লঞ্চ হচ্ছে

iQOO 15R will feature a Snapdragon 8 Gen 5 chipset

Photo Credit: iQOO

iQOO 15R পরশুদিন (ফেব্রুয়ারি 24) ভারতে আসছে। অফিসিয়াল লঞ্চের আগেই এই প্রিমিয়াম স্মার্টফোনের দাম ফাঁস হয়েছে। এটি ভারতে সর্বোচ্চ 12 জিবি র‍্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে বিক্রি হবে। ভিভোর সাব-ব্র্যান্ডটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে, আসন্ন ফোনটি 7,600mAh ক্যাপাসিটির ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা (7.9 মিমি) স্মার্টফোন ফোন হতে চলেছে। এটি OnePlus 15R-এর পর দেশের দ্বিতীয় ডিভাইস যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে। কোম্পানি দাবি করছে, এতে 144FPS-এ BGMI খেলা যাবে। এছাড়াও, iQOO ডিসপ্লে, চার্জিং, IP রেটিং, এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে।

iQOO 15R দাম

টেক ব্লগার প্যাশনেটগিকজের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, iQOO 15R মডেলের বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশন 45,999 টাকায় রিলিজ হতে পারে। আর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 47,999 ও 52,999 টাকা রাখতে পারে কোম্পানি। এই দামের মধ্যে অফার অর্ন্তভুক্ত নেই। এটি ট্রায়াম্ফ সিলভার এবং ডার্ক নাইট কালার অপশনে উপলব্ধ হবে।

iQOO 15R স্পেসিফিকেশন ও ফিচার্স

আইকিউ 15আর ফোনের সামনে অ্যামোলেড আই কেয়ার ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, এবং HDR10+ সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (3D) মিলবে। ফোনটি IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতার সাথে আসবে। অর্থাৎ ডিভাইসের ভিতরে যেমন ধুলো প্রবেশ করতে পারবে না, তেমনই দীর্ঘসময় জলের নিচে ডুবে থাকলেও ক্ষতি হবে না।

ছবি এবং ভিডিও তোলার জন্য, iQOO 15R ডুয়েল ক্যামেরা সেটআপ দ্বারা সজ্জিত। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাথে 50 মেগাপিক্সেল Sony LYT-700V সেন্সর রয়েছে। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও শুট করতে পারবে। ফোনকে ঠান্ডা রাখবে 6,500 বর্গ মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম।

কোম্পানি দাবি করছে যে, কুলিং সিস্টেম 10 মিনিটে হ্যান্ডসেটের অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে। এতে 7,600mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং রয়েছে। স্মার্টফোনে Android 16 নির্ভর OriginOS 6 প্রি-ইনস্টল করা আছে। কোম্পানি চার বছর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

Advertisement

iQOO 15R-এর মুখ্য আকর্ষণ হল পারফরম্যান্স। এটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত। তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত চিপসেটের পিক ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ। ফোনটির সাথে OnePlus 15R-এর প্রতিযোগিতা চলবে। গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়ার সময় ডিভাইসটির দাম ছিল 47,999 টাকা (12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.