iQOO 15R বর্তমানে 7,600mAh ব্যাটারি বিভাগে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবচেয়ে স্লিম মডেল হবে।
Photo Credit: iQOO
iQOO 15R is teased to be the slimmest smartphone in the 7,600mAh category in India
iQOO 15 গত বছর নভেম্বরে ভারতে এসেছিল। এই ফ্ল্যাগশিপ ফোনের বাজেট ফ্রেন্ডলি ভার্সন iQOO 15R ফেব্রুয়ারি 24 লঞ্চ হচ্ছে। অফিসিয়াল রিলিজের তিন সপ্তাহ আগেই স্মার্টফোনের একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ করা শুরু করেছে। ভিভোর সাব ব্রান্ড আজ জানিয়েছে, iQOO 15R ভারতের সবথেকে পাতলা 7,600mAh ব্যাটারি যুক্ত মোবাইল ফোন হতে চলেছে। এটি ট্রিপল চিপের সাথে আসছে, যার মধ্যে থাকছে Q2 গেমিং চিপ, Snapdragon 8 Gen 5 চিপসেট, ও একটি নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট চিপ। কোম্পানি দাবি করছে, তাদের আসন্ন ফোনে 144FPS-এ BGMI খেলা যাবে।
iQOO ইন্ডিয়া X পোস্ট মারফত জানিয়েছে, iQOO 15R বর্তমানে 7,600 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি বিভাগে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবচেয়ে স্লিম। স্মার্টফোনটি 7.9 মিমি পুরু৷ সংস্থার দাবি, বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে হাতে নিলে হালকা ও আরামদায়ক মনে হয়।
আইকু 15আর এখনও পর্যন্ত দু'টি কালার অপশনে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এর কালো রঙের পোশাকি নাম হল ডার্ক নাইট। স্মার্টফোনটি নীল রঙের বিকল্পেও বিক্রি হবে, যার পিছনে চেক প্যাটার্ন রয়েছে। এটির মার্কেটিং নাম প্রকাশ হয়নি। ডিভাইসটি চলবে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসরে, যা 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত।
কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ স্তরের চিপসেটের পিক ক্লক স্পিড হল 3.8 গিগাহার্টজ। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 3.5 মিলিয়ন+ স্কোর করেছে। CPU ও NPU পারফরম্যান্সে যথাক্রমে 36 শতাংশ এবং 46 শতাংশ উন্নতি এসেছে। iQOO 15R এর বেস মডেলের দাম 50,000 টাকার নিচে থাকবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির দাম OnePlus 15R মডেলের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হতে পারে। ওয়ানপ্লাসের এই ফোন গত বছর ডিসেম্বরে Snapdragon 8 Gen 5 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল। ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 47,999 টাকা রেখেছিল কোম্পানি। আর টপ 12 জিবি ও 512 জিবি ভার্সনের মূল্য 52,999 টাকা।
iQOO 15R অ্যামোলেড ডিসপ্লে পেতে পারে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনে 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি মিলতে পারে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরায় একট 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Xiaomi 18 Fold Images Leaked Ahead of Launch; Shows Wide Foldable Design in New Colour