iQOO 15R মডেলের বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন 45,999 টাকায় ভারতে রিলিজ হতে পারে। এটি OnePlus 15R-এর পর দেশের দ্বিতীয় ফোন যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসরে চলবে। কোম্পানি দাবি করছে যে, হ্যান্ডসেটের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে।
iQOO ইন্ডিয়া X পোস্ট মারফত জানিয়েছে, iQOO 15R বর্তমানে 7,600 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি বিভাগে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবচেয়ে স্লিম। স্মার্টফোনটি 7.9 মিমি পুরু৷ সংস্থার দাবি, বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে হাতে নিলে হালকা ও আরামদায়ক মনে হয়।
কোম্পানির দাবি, 55,000 টাকার নিচের সেগমেন্টে iQOO 15R দ্রুততম স্মার্টফোন হবে। অর্থাৎ সরাসরি না হলেও এখানেই দামের রেঞ্জের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফোনটির মূল্য OnePlus 15R এর সাথে সামঞ্জস্য রেখে নির্ধারিত হওয়ার সম্ভাবনা।