iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 মে 2026 18:25 IST
হাইলাইট
  • iQOO 15T বড় 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে
  • ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে
  • iQOO 15T ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসরে চলবে

iQOO 15 Ultra was launched in China in February

Photo Credit: iQOO

iQOO 15 সিরিজের অধীনে এখনও পর্যন্ত তিনটি ফোন লঞ্চ হয়েছে। এবার লাইনআপের চতুর্থ মডেল হিসেবে iQOO 15T এন্ট্রি নিচ্ছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে এখন এই ফ্ল্যাগশিপ ফোনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আইকুর আসন্ন মডেলে অসাধারণ 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার দাবি করা হয়েছে। iQOO 15T হাই-পারফরম্যান্স Dimensity 9500 প্রসেসরে চলবে। এটি ব্যাটারি ও রিয়ার ক্যামেরার দিক থেকে iQOO 15-এর থেকেও ভাল পারফর্ম করতে পারে। এতে মেটাল ফ্রেম থাকবে। এই ফোন ছাড়াও Neo 11 সিরিজের উপর কাজ শুরু করেছে ভিভোর সহযোগী সংস্থাটি।

iQOO 15T স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

টিপস্টার এক্সপিরিয়েন্স মোর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে iQOO 15T মডেলের ডিটেইলস প্রকাশ করেছেন। তাঁর দাবি, ফোনটির মেইন ক্যামেরায় 200 মেগাপিক্সেলের Samsung HP5 সেন্সর ব্যবহার করা হবে। তবে সামনে ও পিছনে মিলিয়ে মোট কত ক্যামেরা থাকবে, তা জানা জায়নি। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে বিশাল 8,000mAh ব্যাটারি।

আইকু 15টি মডেলের ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ব্যাটারি বড় হওয়া সত্ত্বেও সম্পুর্ণ চার্জ হতে বেশি সময় লাগবে না। রিপোর্ট অনুসারে, এই হ্যান্ডসেটের সামনে 6.82 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। AMOLED প্যানেলটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, আসন্ন ফোনের ব্যাপারে আর কোনও তথ্য সামনে আসেনি।।

প্রসঙ্গত, iQOO 15, iQOO 15 Ultra, ও iQOO 15R ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। তিন ফোনের মধ্যে শুধু মাঝের মডেল ভারতে আসেনি। অথচ এটি সংস্থার সবচেয়ে পাওয়ারফুল ও উন্নত গেমিং স্মার্টফোন। ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ফোনে শক্তি জোগায়। সামনে 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 2K রেজোলিউশন, 8,000 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

iQOO 15 Ultra ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে অপটিক্যাল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

আইকুর লেটেস্ট ফোন 24 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 100 ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 7,400mAh ব্যাটারি রয়েছে। ফেব্রুয়ারিতে লঞ্চের সময় বেস 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 5,699 ইউয়ান (এখন প্রায় 79, 370 টাকা) ছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  2. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  3. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  4. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  5. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  6. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  7. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  8. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  9. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  10. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.