iQOO 16 ফোনের সামনে 2K রেজোলিউশন ও 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে থাকতে পারে।
Photo Credit: iQOO
iQOO 16 is expected to succeed the iQOO 15
সেপ্টেম্বর থেকেই শুরু হবে একাধিক হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চের পালা। সেই তালিকায় রয়েছে Apple, Samsung, Xiaomi, ও Vivo, Oppo, ও OnePlus-এর নাম। পিছিয়ে নেই ভিভোর সাব-ব্র্যান্ড আইকু। সংস্থার নতুন ফ্ল্যাগশিপ ফোন iQOO 16 সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে বলে খবর সামনে এসেছে। এটি Snapdragon 8 Elite Gen 6 Pro (আনঅফিসিয়াল নাম) প্রসেসর দ্বারা চালিত অন্যতম প্রথম ডিভাইস হতে চলেছে। আরও জানা গিয়েছে, স্মার্টফোনের সঙ্গে একটি মিনি গেমিং ট্যাবলেটও লঞ্চের পরিকল্পনা করছে তারা। ট্যাবটি ষষ্ঠ প্রজন্মের Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করতে পারে বলে আশা করা হচ্ছে।
গিজমোচীনার প্রতিবেদন অনুসারে, চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন iQOO 16-এর লঞ্চ টাইমলাইন ফাঁস করেছেন। তাঁর দাবি, ডিভাইসটি চাইনিজ মার্কেটে সেপ্টেম্বরে রিলিজ হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনও তারিখ প্রকাশ করেননি। আগামী মাসে এই প্রিমিয়াম স্মার্টফোন ছাড়াও একটি হাই-পারফরম্যান্স গেমিং ট্যাব আসতে পারে বলে জানা গিয়েছে।
কোম্পানি এখনও লঞ্চের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে বেশ কিছু রিপোর্ট iQOO 16 এবং মিনি গেমিং ট্যাবলেটের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ফোনের সামনে 2K রেজোলিউশনের 6.85 ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্যানেলটি Samsung-এর নেক্সট জেনারেশন ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করতে পারে।
আইকু 16 মডেলের ব্যাক প্যানেলের ডিজাইনেও নতুনত্ব দেখা যেতে পারে। ক্যামেরা সেটআপ হ্যান্ডসেটের অন্যতম আকর্ষণ হতে পারে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে। সেটআপে f/1.68 অ্যাপারচার ও 1/1.3 ইঞ্চি সেন্সর-সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যেতে পারে।
বাকি দুই ক্যামেরায় একটি f/1.68 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং বড় 1/1.95 সেন্সরযুক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে। অন্য দিকে, পারফরম্যান্স-কেন্দ্রিক ট্যাবটি 2.8K রেজোলিউশনের OLED ডিসপ্লে এবং মেটাল ইউনিবডি ডিজাইন অফার করতে পারে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরে iQOO 15 চীনে লঞ্চ হয়েছিল। ফোনটি ভারতে এসেছিল নভেম্বরে। এতে 6.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, 6,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা,100x ডিজিটাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে। ডিভাইসে 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট-সহ 7,000mAh ব্যাটারি রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Samsung Galaxy S27 Ultra Tipped to Feature M16 OLED Panels; May Prioritise Privacy Over Brightness