গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO

iQOO 15 ফোনটির পিছনে কালার চেঞ্জিং বা রঙ পরিবর্তনকারী প্যানেল থাকবে বলে জানা গিয়েছে।

গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO

Photo Credit: iQOO

iQOO 13 স্মার্টফোনে Snapdragon 8 Elite প্রসেসর আছে

হাইলাইট
  • iQOO 15 রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেলের সঙ্গে আসছে
  • রঙ ধূসর থেকে গোলাপি অরেঞ্জ আভায় রূপান্তরিত হতে দেখা গিয়েছে
  • iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে
বিজ্ঞাপন

বর্তমানে যে আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো নিয়ে বাজারে চর্চা চলছে, তার মধ্যে অন্যতম iQOO 15। আইকু-র নতুন প্রিমিয়াম হ্যান্ডসেটের একাধিক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেমন এতে 7,000mAh বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, অ্যান্টি-রিফ্লেকশন স্ক্রিন কোটিং, বিশাল ভেপার চেম্পার কুলিং সিস্টেম থাকবে। এখন iQOO 15-এর আরও একটি বিশেষত্ব ফাঁস হয়েছে। ফোনটির পিছনের অংশে কালার চেঞ্জিং বা রঙ পরিবর্তনকারী প্যানেল থাকবে বলে জানা গিয়েছে। গিকবেঞ্চের লিস্টিং অনুযায়ী, হ্যান্ডসেটটি 12 জিবি র‍্যাম (বেস মডেল) এবং লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

iQOO 15 রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেলের সঙ্গে আসছে

স্প্যারোস নিউজ ইউটিউবে একটি 19 সেকেন্ডের শর্টস আপলোড করেছে। সেখানে হাতে ধরে থাকা অবস্থায় iQOO 15-এর ব্যাক প্যানেল দেখানো হয়েছে। পিছনে নিচের দিকের কিছুটা অংশকে রঙ পরিবর্তন করতে দেখা গিয়েছে। এটি ভিউয়িং অ্যাঙ্গেল বা দেখার কোণ অনুযায়ী ধূসর (গ্রে) থেকে গোলাপি (অরেঞ্জ) আভায় রূপান্তরিত হয়। তবে এমন রঙ-বদলানো প্রভাব তৈরি করতে ঠিক কী উপকরণ ব্যবহার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

ফোনটির নিচের দিকে iQOO ব্র্যান্ডিং লক্ষ্য করা গিয়েছে। যেহেতু অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা, তাই শীঘ্রই এই হ্যান্ডসেটের ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে। সংস্থা যে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের নকশা পরিবর্তন করতে পারে, তা সম্প্রতি ফাঁস হওয়া লাইভ ছবি দেখে অনুমান করা যাচ্ছিল। স্মার্টফোনটির পিছনে বড় ক্যামেরা মডিউল থাকতে পারে।

উল্লেখ্য, আইকুর প্রোডাক্ট ম্যানেজার গ্যালান্ট ভি জানিয়েছেন, iQOO 15 স্মার্টফোনে 2K Samsung Everest AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে। নয়া স্ক্রিন আরও বেশি উজ্জ্বলতা, সঠিক রঙ প্রদর্শন, এবং উচ্চ কনট্রাস্ট অফার করবে। স্ক্রিনে আলোর প্রতিফলনও কম হবে। ফোনটি 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। বর্তমানে iQOO 13 সর্বোচ্চ 4,500 নিট উজ্জলতা অফার করে।

iQOO 15 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকু 15 কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে Adreno 810 জিপিইউ থাকবে৷ সঙ্গে 16 জিবি পর্যন্ত র‍্যাম ও 1 টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। স্মার্টফোনটিতে 7,000mAh বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। এটি 100 ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরার সবকটি 50 মেগাপিক্সেলের সেন্সর হতে পারে। এছাড়া, এতে ডুয়াল স্পিকার দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »