iQOO Neo 10-এর নতুন অ্যালপাইন হোয়াইট এবং অ্যাসফল্ট ব্ল্যাক কালার অপশনের সেল শুরু হয়েছে।
Photo Credit: iQOO
iQOO Neo 10 gets new Asphalt Black and Alpine White Colour Options
iQOO Neo 10 গত সপ্তাহে দুই নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছিল৷ আর আজ নতুন মডেলের বিক্রি শুরু হয়েছে৷ প্রথম সেলে 3,000 টাকা ছাড়ের সাথে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি৷ আইকুর এই দুর্দান্ত মিড-রেঞ্জ ফোন গত বছর মে মাসে দেশে এসেছিল। তখন ইনফার্নো রেড এবং টাইটেনিয়াল ক্রোম কালার অপশন উপলব্ধ ছিল। এখন সেই তালিকায় অ্যালপাইন হোয়াইট ও অ্যাসফল্ট ব্ল্যাক যুক্ত হয়েছে। iQOO Neo 10 আগের মতোই ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসরে রান করে। এটি সুপারকম্পিউটিং চিপ, 7K Ultra VC কুলিং সিস্টেম, 144 FPS গেমিং, 120W ফ্ল্যাশ চার্জ, বাইপাস চার্জিং, IP65 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, এবং প্রচুর AI ফিচার্স অফার করে।
iQOO Neo 10-এর নতুন ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 42,999 টাকা। SBI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে বেস মডেলের দাম 34,999 টাকায় নেমে আসবে। এটি 6 মাসের নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে। ফোনটি Amazon এবং iQOO ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।
আইকু নিও 10 ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX82 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (f/2.2 অ্যাপারচার) আছে। সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক এবং সেলফি ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
পারফরম্যান্স এমনই একটি ডিপার্টমেন্ট, যেখানে iQOO Neo 10 দক্ষতার পরিচয় দিয়েছে। এতে ফ্ল্যাগশিপ মেইন প্রসেসরের পাশাপাশি Q1 সুপারকম্পিউটিং চিপ রয়েছে। ফলে ফোনটি সুপার ফ্রেম রেট, সুপার রেজোলিউশন, কম ল্যাটেন্সি, ও স্পষ্ট ছবি প্রদান করবে। অভ্যন্তরীণ অংশ ঠান্ডা রাখতে বড় 7,000 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে। ব্যাটারি 120W চার্জারের মাধ্যমে 36 মিনিটে 100 শতাংশ চার্জ হয়ে যাবে।
আইকুর এই ফোনের সামনে 6.78 ইঞ্চির অ্যামোলেড আই কেয়ার ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,500 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন (1,260 x 2,800 পিক্সেল), HDR10+, ও ডিসি ডিমিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999