iQOO Z11 বিরাট 9,020mAh ব্যাটারি ও 165Hz রিফ্রেশ রেট OLED ডিসপ্লের সাথে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 মার্চ 2026 19:57 IST
হাইলাইট
  • iQOO Z11 বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনের সামনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত 6.83 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে
  • এটি MediaTek Dimensity 8500 চিপসেটে রান করবে বলে আশা করা হচ্ছে

iQOO Z11 বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসছে

Photo Credit: iQOO

iQOO Z11 আগামী সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি তাদের এই নতুন পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন মার্চ 26 লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থা জানিয়েছে, ফোনটি বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসছে, যা আইকুর ডিভাইসে এখনও পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি। সামনে 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্টযুক্ত 6.83 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতে লঞ্চ করা iQOO Z11x ফোনটিও একই তারিখে চীনে রিলিজ করবে আইকো। এতে 7,200mAh ব্যাটারি, Dimensity 7400 Turbo প্রসেসর, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে।

iQOO Z11 স্পেসিফিকেশন

আইকু জেড11 মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হল 9,020 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির খুব পাওয়ারফুল ব্যাটারি। সংস্থা ব্যাটারির সাথে 90 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত করেছে। ফলে বড় ব্যাটারি থাকলেও চার্জ হতে বেশি সময় লাগবে না। বর্তমানে হাতেগোনা কয়েকটি ফোনে 165 হার্টজ ডিসপ্লে আছে। আইকু সেই লিস্টে এবার নাম লেখাতে চলেছে। তবে ফিচারটির কার্যকারিতা সফটওয়্যার সাপোর্টের উপর নির্ভর করছে।

Advertisement

রিপোর্ট থেকে জানা গিয়েছে, iQOO Z11 মডেলটি চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8500 চিপসেটে রান করবে। এটি মাল্টিটাস্কিং ও গেম খেলার জন্য যথেষ্ট সক্ষম প্রসেসর। সংস্থা ফোনটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজের সঙ্গে বাজারে আনতে পারে। ডিভাইসটি ব্লু, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

ডিজাইনের কথা বললে, iQOO Z11 মডেলে আগের Z সিরিজের ফোনগুলির মতো সার্কুলার ক্যামেরা মডিউল রাখা হয়নি। এটি স্কোয়ার আকৃতির ক্যামেরা লেআউট পেয়েছে। ব্যাক ও সেলফি ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সংস্থার একজন সিনিয়র আধিকারিক ইঙ্গিত করেছেন, ফোনের দাম চাইনিজ মার্কেটে 2,000 ইউয়ান (প্রায় 27,000 টাকা) থেকে 3,000 ইউয়ানের (প্রায় 40,000 টাকা) মধ্যে থাকবে।

iQOO Z11x ভারতের মতো একই ডিজাইন ও বৈশিষ্ট্যের সাথে চীনে লঞ্চ হবে। ফোনে 6.75 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX852) ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দু'টি মেজর OS আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

Advertisement

iQOO Z11x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। অফার ছাড়া বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের সাধারণ দাম 18,999 টাকা। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের মূল্য 20,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.