iQOO Z11 চীনে মার্চ 26 বিশাল 9,020mAh ব্যাটারি ও 165Hz স্মুথ OLED ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে।
Photo Credit: iQOO
iQOO Z11 বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসছে
iQOO Z11 আগামী সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি তাদের এই নতুন পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন মার্চ 26 লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থা জানিয়েছে, ফোনটি বিশাল 9,020mAh ব্যাটারির সাথে আসছে, যা আইকুর ডিভাইসে এখনও পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি। সামনে 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্টযুক্ত 6.83 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ভারতে লঞ্চ করা iQOO Z11x ফোনটিও একই তারিখে চীনে রিলিজ করবে আইকো। এতে 7,200mAh ব্যাটারি, Dimensity 7400 Turbo প্রসেসর, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে।
আইকু জেড11 মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হল 9,020 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির খুব পাওয়ারফুল ব্যাটারি। সংস্থা ব্যাটারির সাথে 90 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত করেছে। ফলে বড় ব্যাটারি থাকলেও চার্জ হতে বেশি সময় লাগবে না। বর্তমানে হাতেগোনা কয়েকটি ফোনে 165 হার্টজ ডিসপ্লে আছে। আইকু সেই লিস্টে এবার নাম লেখাতে চলেছে। তবে ফিচারটির কার্যকারিতা সফটওয়্যার সাপোর্টের উপর নির্ভর করছে।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, iQOO Z11 মডেলটি চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8500 চিপসেটে রান করবে। এটি মাল্টিটাস্কিং ও গেম খেলার জন্য যথেষ্ট সক্ষম প্রসেসর। সংস্থা ফোনটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজের সঙ্গে বাজারে আনতে পারে। ডিভাইসটি ব্লু, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।
ডিজাইনের কথা বললে, iQOO Z11 মডেলে আগের Z সিরিজের ফোনগুলির মতো সার্কুলার ক্যামেরা মডিউল রাখা হয়নি। এটি স্কোয়ার আকৃতির ক্যামেরা লেআউট পেয়েছে। ব্যাক ও সেলফি ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সংস্থার একজন সিনিয়র আধিকারিক ইঙ্গিত করেছেন, ফোনের দাম চাইনিজ মার্কেটে 2,000 ইউয়ান (প্রায় 27,000 টাকা) থেকে 3,000 ইউয়ানের (প্রায় 40,000 টাকা) মধ্যে থাকবে।
iQOO Z11x ভারতের মতো একই ডিজাইন ও বৈশিষ্ট্যের সাথে চীনে লঞ্চ হবে। ফোনে 6.75 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX852) ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দু'টি মেজর OS আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
iQOO Z11x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। অফার ছাড়া বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের সাধারণ দাম 18,999 টাকা। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের মূল্য 20,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999