ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে iQoo z9s স্মার্ট ফোনটি।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 13 অগাস্ট 2024 12:59 IST
হাইলাইট
  • iQoo Z9s সিরিজে একাধিক হ্যান্ডসেট থাকতে পারে।
  • বেস মডেলটি একটি রিব্র্যান্ডেড চাইনিজ iQoo Z9 হতে পারে।
  • চাইনিজ iQoo Z9 তার ভারতীয় প্রতিরূপ থেকে আলাদা।

Photo Credit: iQoo

শীঘ্রই ভারতে আগস্ট মাসে আসতে চলেছে iQoo Z9s সিরিজের নতুন ফোন। রিপোর্ট অনুযায়ী iQoo কোম্পানী তাদের নতুন ফোন লঞ্চ করতে পারে। তবে কোম্পানীর দ্বারা এখনো কোনো তারিখ জানানো হয়নি। তবে নতুন মডেলটি লঞ্চ করার জন্য তারা ইতি মধ্যেই এটির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ বিবরন দেওয়া হলো যা আসন্ন ফোনে থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। iQoo ইন্ডিয়ার CEO নিপুণ মারিয়া, তার একটি পোস্ট এর মাধ্যমে হালকা আন্দাজ দিয়েছেন, যেটিতে সিলভার রঙের প্রলেপ দেওয়া আছে বলে ভাবা হচ্ছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে কোনো কিছু এখনো নিশ্চিত করেননি।

রিপোর্ট অনুযায়ী, কোম্পানী iQoo Z9 সিরিজটিকে বেস মডেল হিসাবে আনতে পারে এবং আসা করা যাচ্ছে এই সিরিজের অন্তর্ভুক্ত আরও হ্যান্ডসেট ভবিষ্যতে বাজারে আসতে পারে। ফোনটি 1,137 এবং 3,044 পয়েন্ট নিয়ে, এক এবং একাধিক ( মাল্টি কোর ) পরীক্ষার সাপেক্ষে আসতে চলেছে।

হ্যান্ডসেটটির কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য:

রিপোর্ট অনুযায়ী, শোনা যাচ্ছে এই iQoo z9s  হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 SoC এবং একটি অ্যাড্রেনো 720 জিপিইউ দিয়ে সজ্জিত হতে পারে। এটি 5g এর সংযোগে আসতে পারে। এবং এটিতে ডুয়াল সিম কার্ড এর সাপোর্ট এর ব্যবস্থা আছে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারী:

আশা করা যাচ্ছে এটিতে 80W এর দ্রুত চার্জিং এর ব্যবস্থা থাকবে। এবং এটিতে একটি 6000mAh ব্যাটারী থাকতে পারে।

ক্যামেরা:

আন্দাজ করা যাচ্ছে যে, এই হ্যান্ডসেটটিতে একটি sony LYT-600 এর 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

Advertisement

উপরের সমস্ত বিবরন থেকে আন্দাজ করা হচ্ছে যে হ্যান্ডসেটটি iQoo Z9-এর চাইনিজ ভেরিয়েন্টের রিব্যাজড সংস্করণ হতে পারে। এবং এটিতে উন্নত মানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।এখনও পর্যন্ত iQoo কোম্পানীর এই নতুন অ্যান্ড্রয়েড সেটিটির দাম জানা যায়নি ,তবে শীঘ্রই এটির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.