itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 মে 2026 21:33 IST
হাইলাইট
  • itel A100 Pro ভারতে 9,000 টাকার কম দামে লঞ্চ হয়েছে
  • আইটেল 100 দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দিচ্ছে
  • itel A100 Pro আল্ট্রালিঙ্ক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এসেছে

itel is offering a free screen replacement within 100 days for A100 Pro

Photo Credit: itel

itel A100 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফোন যা 9,000 টাকার কম দামে এ দেশের বাজারে এসেছে। স্মার্টফোনটির ডিউরেবিলিটি এবং ডিজাইনে বিশেষ গুরুত্ব দিয়েছে আইটেল। এটি লো বাজেট ফোন হলেও MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। ফলে হাত থেকে নিচে পড়লে সহজে ভাঙবে না। কোম্পানি প্রথম 100 দিনের মধ্যে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার করছে। itel A100 Pro-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে DTS স্পিকার, Ultralink কানেক্টিভিটি, ইনফ্রারেড ব্লাস্টার, 3.5 মিমি অডিও জ্যাক, ডাইনামিক বার, ডুয়াল 4G VoLTE, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

itel A100 Pro দাম

itel A100 Pro ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। দাম 8,999 টাকা রেখেছে কোম্পানি। এটি বর্তমানে দেশজুড়ে বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হচ্ছে। ফোনটি ন্যাচারাল ব্ল্যাক, কমেট অরেঞ্জ, ও ক্লাউড হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

itel A100 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

আইটেল এ100 প্রো HD+ রেজোলিউশনের 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 400 নিট পিক ব্রাইটনেস, ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ডিভাইসের স্ক্রিনে আইফোনের মতো ডায়নামিক বার ফিচার থাকার ফলে সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল এবং চার্জিং-সহ বিভিন্ন নোটিফিকেশন ফুটে উঠবে।

আইটেলের নতুন ফোনে অক্টা-কোর Unisoc T7100 প্রসেসর দেওয়া হয়েছে। চিপসেটের পিক ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। ডিভাইসের র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (3 জিবি ফিজিক্যাল + 5 জিবি ডাইনামিক) পর্যন্ত বাড়ানো যাবে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বৃদ্ধি করা যাবে। ফোনটি Android 15 Go এডিশনে চলে, যা মূলত কম দামি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।

ফটোগ্রাফির জন্য, itel A100 Pro ফোনের পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। হ্যান্ডসেটের অন্যতম বড় ফিচার হল আল্ট্রালিঙ্ক কানেক্টিভিটি। এটি নেটওয়ার্ক কভারেজ খুব কম বা একেবারে নেই এমন স্থানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে ফ্রি ভয়েস কল করতে দেবে।

Advertisement

এছাড়াও, IR সেন্সর থাকার ফলে ফোনকে ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। 8,999 টাকা দামের itel A100 Pro হাই-পারফরম্যান্স বা ফ্ল্যাগশিপ স্তরের ক্যামেরা অফার করে না। এটি বেসিক ফোন ব্যবহারকারী বা সেকেন্ডারি হিসেবে শক্তপোক্ত ফোন খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য আদর্শ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.