itel A100 Pro ভারতে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে।
Photo Credit: itel
itel is offering a free screen replacement within 100 days for A100 Pro
itel A100 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফোন যা 9,000 টাকার কম দামে এ দেশের বাজারে এসেছে। স্মার্টফোনটির ডিউরেবিলিটি এবং ডিজাইনে বিশেষ গুরুত্ব দিয়েছে আইটেল। এটি লো বাজেট ফোন হলেও MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। ফলে হাত থেকে নিচে পড়লে সহজে ভাঙবে না। কোম্পানি প্রথম 100 দিনের মধ্যে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার করছে। itel A100 Pro-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে DTS স্পিকার, Ultralink কানেক্টিভিটি, ইনফ্রারেড ব্লাস্টার, 3.5 মিমি অডিও জ্যাক, ডাইনামিক বার, ডুয়াল 4G VoLTE, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
itel A100 Pro ভারতে 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। দাম 8,999 টাকা রেখেছে কোম্পানি। এটি বর্তমানে দেশজুড়ে বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হচ্ছে। ফোনটি ন্যাচারাল ব্ল্যাক, কমেট অরেঞ্জ, ও ক্লাউড হোয়াইট কালার অপশনে উপলব্ধ।
আইটেল এ100 প্রো HD+ রেজোলিউশনের 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 400 নিট পিক ব্রাইটনেস, ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ডিভাইসের স্ক্রিনে আইফোনের মতো ডায়নামিক বার ফিচার থাকার ফলে সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল এবং চার্জিং-সহ বিভিন্ন নোটিফিকেশন ফুটে উঠবে।
আইটেলের নতুন ফোনে অক্টা-কোর Unisoc T7100 প্রসেসর দেওয়া হয়েছে। চিপসেটের পিক ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। ডিভাইসের র্যাম ভার্চুয়ালি 8 জিবি (3 জিবি ফিজিক্যাল + 5 জিবি ডাইনামিক) পর্যন্ত বাড়ানো যাবে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বৃদ্ধি করা যাবে। ফোনটি Android 15 Go এডিশনে চলে, যা মূলত কম দামি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।
ফটোগ্রাফির জন্য, itel A100 Pro ফোনের পিছনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। হ্যান্ডসেটের অন্যতম বড় ফিচার হল আল্ট্রালিঙ্ক কানেক্টিভিটি। এটি নেটওয়ার্ক কভারেজ খুব কম বা একেবারে নেই এমন স্থানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে ফ্রি ভয়েস কল করতে দেবে।
এছাড়াও, IR সেন্সর থাকার ফলে ফোনকে ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যাবে। 8,999 টাকা দামের itel A100 Pro হাই-পারফরম্যান্স বা ফ্ল্যাগশিপ স্তরের ক্যামেরা অফার করে না। এটি বেসিক ফোন ব্যবহারকারী বা সেকেন্ডারি হিসেবে শক্তপোক্ত ফোন খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য আদর্শ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999