Itel আনল ভারতের প্রথম AI ফিচার ফোন Super Guru 4G Max, দাম শুনলে কিনতে ছুটবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 জুলাই 2025 13:57 IST
হাইলাইট
  • Itel Super Guru 4G Max একটি AI অ্যাসিস্ট্যাস্টের সাথে এসেছে
  • এই ফিচার ফোনে 2,000mAh ব্যাটারি আছে
  • ভয়েস কমান্ডের মাধ্যমে কল করা যায়

Itel Super Guru 4G Max ফিচার ফোনে AI অ্যাসিস্ট্যাস্ট আছে

Photo Credit: Itel

Itel Super Guru 4G Max ভারতে লঞ্চ হল। এটি একটি কিপ্যাড ফোন যা 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। তবে বাকি পাঁচটা ফিচার ফোনের থেকে নতুন মডেলটি একেবারেই আলাদা। এই বোতামওয়ালা ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার রয়েছে। এতে একটি AI অ্যাসিস্ট্যান্ট উপস্থিত যা ব্যবহারকারীকে বোতাম না টিপেই কল করা, অ্যালার্ম সেট করা, গান চালানো, ইত্যাদি কাজে সহায়তা করতে পারে। এটি 13টি ভারতীয় ভাষা বুঝতে পারে। 3 ইঞ্চির ডিসপ্লে ফোনটিকে তার বিভাগের সবচেয়ে বড় স্ক্রিনের খেতাব এনে দিয়েছে। Itel Super Guru 4G Max এর পিছনে একটি ক্যামেরাও আছে।

ভারতে Itel Super Guru 4G Max দাম

ভারতে Itel Super Guru 4G Max এর দাম 2,099 টাকা রাখা হয়েছে। কিপ্যাড ফোনটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিনতে পারবেন আপনি। আইটেল নতুন ফোনটিকে কালো, নীল ও সোনালী রঙে বিক্রি করছে।

Advertisement

Itel Super Guru 4G Max স্পেসিফিকেশন ও ফিচার্স

যাঁরা স্মার্টফোন ব্যবহারের অভ্যস্ত, তাঁদের কাছে কিপ্যাড ফোনে টাইপ করা বা বোতাম বারবার টেপা সমস্যার হতে পারে। এর সমাধান হিসেবে Itel Super Guru 4G Max একটি বিল্ট-ইন AI অ্যাসিস্ট্যান্ট বা সহকারী পেয়েছে। এটি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই ভয়েস কমান্ড গ্রহণ করে। কিপ্যাড ছাড়াই এই এআই অ্যাসিসট্যান্টের সাহায্যে কল, অ্যালার্ম সেট, মেসেজ পড়া, মেসেজ পাঠানো, এমনকি ক্যামেরাও চালু করতে পারবেন।

আইটেল সুপার গুরু ম্যাক্স 4G ভয়েস কম্যান্ডের মাধ্যমে যে কোনও মিউজিক অথবা ভিডিও প্লে চালাতে পারবে বলে দাবি করা হয়েছে। একই পদ্ধতিতে ফোনের এফএম রেডিও চালু করা যাবে। ফিচার ফোনটির সামনে 3 ইঞ্চি ডিসপ্লে ও পিছনে একটি QVGA ক্যামেরা আছে। এটি 2,000mAh ব্যাটারি পেয়েছে, যা এক চার্জে 22 ঘন্টা পর্যন্ত কথা বলতে দেবে বলে জানিয়েছে কোম্পানি। BSNL সহ দেশের সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। ডুয়াল সিমের সুবিধাও বর্তমান।

আইটেলের নতুন ফিচার ফোনে 2000টি কন্টাক্ট স্টোর করতে পারবেন। এটি 64 জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটিতে ভিডিও এবং অডিও প্লেয়ারের পাশাপাশি কল রেকর্ডিং অপশনও রয়েছে। Itel Super Guru 4G Max হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় উচ্চস্বরে বার্তা পড়তে পারে। ইংরেজি, হিন্দি, ছাড়াও, বাংলা, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া, অসমীয়া এবং উর্দু সহ 13টি আঞ্চলিক ভাষা সমর্থন করে। উল্লেখ্য, হ্যান্ডসেটটি Itel Super Guru 4G এর উন্নত সংস্করণ, যা 2024 সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.