Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 জানুয়ারী 2026 12:34 IST
হাইলাইট
  • Itel Zeno 20 Max কম বাজেটে একমাত্র মিলিটারি-গ্রেড সার্টিফায়েড স্মার্টফোন
  • এই ফোনে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে
  • Itel Zeno 20 Max-এর স্ক্রিনে ডায়নামিক বার ফিচার রয়েছে

Itel Zeno 20 Max has an IP54 rating for dust and splash resistance

Photo Credit: Itel

Itel Zeno 20 Max ভারতে আত্মপ্রকাশ করল। এটি একটি বাজেট মোবাইল ফোন যা 6,000 টাকারও কমে দেশের বাজারে বিক্রি হবে। স্মার্টফোনটি লো-বাজেট সেগমেন্টে একমাত্র মিলিটারি-গ্রেড সার্টিফায়েড মডেল। ফোনটি 43 ডিগ্রি তাপমাত্রায় 72 ঘন্টা কাজ করতে সক্ষম। এটি 95 শতাংশ হিউমিডিটি রেজিস্ট্যান্সের সাথে এসেছে। Itel Zeno 20 Max ভারতে 4 জিবি পর্যন্ত র‍্যাম এবং 64 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে বিক্রি হবে। ডিভাইসের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে DTS স্পিকার, IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, অলওয়েজ-অন ডিসপ্লে, ডাইনামিক বার, AI Aivana 2.0 স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি।

Itel Zeno 20 Max দাম

Itel Zeno 20 Max এর বেস 3 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম 5,799 টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 6,169 টাকা খরচ হবে। স্মার্টফোনটি অরোরা ব্লু, স্পেস টাইটানিয়াম, এবং স্টারলিট ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। এটি Amazon থেকে কেনা যাবে। সংস্থা জানিয়েছে, ফোনটির 128 জিবি স্টোরেজ ভার্সন এই মাসে লঞ্চ করা হবে।

Advertisement

Itel Zeno 20 Max স্পেসিফিকেশন ও ফিচার্স

আইটেল জেনো 20 ম্যাক্স-এর সামনে 6.6 ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 480 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,612 পিক্সেল), 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনে ডায়নামিক বার ফিচার আছে, যা আইফোনের মতো সেলফি ক্যামেরা কাটআউটের চারপাশে কল অ্যালার্ট ও চার্জিং সম্পর্কিত নোটিফিকেশন প্রদর্শন করে।

Itel Zeno 20 Max ফোনে 2.2 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Unoisoc T7100 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটির র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য ফোনটি DTS স্পিকারের সাথে এসেছে।

Itel Zeno 20 Max হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে বক্সে 10W চার্জার দেওয়া থাকবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে 13 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বর্তমান। ফোনটি Android 14 Go ভার্সনে রান করে, যা মূলত কম দামি স্মার্টফোনের জন্য তৈরি। এতে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

 
KEY SPECS
Display 6.60-inch
Processor octa-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB
Storage 64GB, 128GB
Battery Capacity 5000mAh
OS Android 14
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.