অপ্রতিরোধ্য Jio! এবার Jio Phone 2 তে আসছে ধামাকা অফার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 নভেম্বর 2018 19:03 IST
হাইলাইট
  • 5-12 নভেম্বর Jio.com থেকে ওপেন সেলে পাওয়া যাবে Jio Phone 2
  • তিনটি আদালা প্ল্যানে Jio Phone 2 ব্যবহার করা যায়
  • ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে

Jio Phone 2 এর দাম 2,999 টাকা

আগামী 5 নভেম্বর থেকে 12 নভেম্বর Jio Phone 2 তে শুরু হচ্ছে সেল। এতদিন Jio Phone 2 শুধুমাত্র ফ্ল্যাশ সেলের মাধ্যমে কেনা যেত। 5-12 নভেম্বর Jio.com থেকে ওপেন সেলে পাওয়া যাবে Jio Phone 2। অর্থাৎ নির্দিষ্ট এই দিনে Jio.com এ লগ ইন করে যে কোন সময় কেনা যাবে Jio Phone 2। আগামী 5 নভেম্বর দুপুর 12 টায় ওপেন সেলে বিক্রি শুরু হবে Jio Phone 2।

অগাস্ট মাসে লঞ্চের পরে ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। শুধুমাত্র Jio.com থেকেই কেনা যায় এই স্মার্টফোন। Jio.com ওয়েবসাইটে Jio Phone 2 এর দাম 2,999 টাকা।

তিনটি আদালা প্ল্যানে Jio Phone 2 ব্যবহার করা যায়। 49 টাকা, 99 টাকা আর 153 টাকা প্ল্যানে এই ফিচারফোন ব্যবহার করা যায়। 49 টাকা প্ল্যানে মোট 1GB ডাটা, 99 টাকা প্ল্যানে দিনে 500 MB ডাটা আর 153 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই রয়েছে আনলিমিটেড কল, SMS  আর সব Jio অ্যাপ ব্যবহারের সুবিধা। তিনটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  2. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  3. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  4. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  5. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  6. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  7. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  8. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  9. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  10. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.