আজ থেকে শুরু হল Jio Phone মনসুন হাঙ্গামা অফার: মাত্র 501 টাকায় কিনুন নতুন Jio Phone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুলাই 2018 17:13 IST
হাইলাইট
  • শুক্রবার থেকে Jio Phone মনসুন হাঙ্গামা অফার শুরু হল
  • সারা ভারতে Jio Phone Monsoon Hungama অফার শুরু হয়ে গিয়েছে
  • 2015 সালের 1 জানুয়ারির পরে বিক্রি হওয়া ফোন এই অফারে এক্সচেঞ্জ করা যাবে

99 টাকার নতুন প্ল্যানে 28 দিন প্রতিদিন 500MB ডাটা, 300 টি SMS আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন গ্রাহকরা।  

Reliance-এর মার্ষিক সাধারন সভায় Jio Phone Monsoon Hungama অফার ঘোষনা করেছিলেন মুকেশ আম্বানি। শুক্রবার থেকে এই অফার শুরু হল। যে কোন ফিচার ফোন গ্রাহক মাত্র 501 টাকায় নিজের ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন Jio Phone কিনে নিতে পারবেন। তিন বছর Jio Phone ব্যবহারের পরে গ্রাহকরা 501 ফেরৎ পেয়ে যাবেন।

শুক্রবার থেকে সারা ভারতে Jio Phone Monsoon Hungama অফার শুরু হয়ে গিয়েছে। গ্রাহক পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন Jio Phone কিনে নিতে পারবেন। পুরনো যে ফিচার ফোনটি এক্সচেঞ্জ করবেন সেই ফোনটি সঠিকভাবে চলতে হবে। এছাড়াও পুরনো ফিচার ফোনের কোন যন্ত্রংশ হারিয়ে গেলে সেই ফোন এক্সচেঞ্জ করা যাবে না। 2015 সালের 1 জানুয়ারির পরে বিক্রি হওয়া ফোন এই অফারে এক্সচেঞ্জ করা যাবে।

Advertisement

এর সাথেই এই অফারের গ্রাহকদের জন্য বাজারে বিশেষ কিছু প্ল্যান নিয়ে এসেছে Jio। নতুন Jio Phone অ্যাকটিভেশানের সময় 594 টাকা রিচার্জ করালে ছয় মাস আনলিমিটেড ভয়েস ও ডাটা পাবেন গ্রাহকরা। এর সাথেই 28 দিনের জন্য 300 টি SMS পাওয়া যাবে। এছাড়াও স্পেশান এক্সচেঞ্জ বোনাসে 101 টাকার 6GB অতিরিক্ত ডাটা ভাউচার পাবেন গ্রাহকরা। এর ফলে ছয় মাসে মোট 90GB ডাটা পাওয়া যাবে। অন্যদিকে 99 টাকার নতুন রিচার্জ লঞ্চ করেছে Jio। এই প্ল্যানে 28 দিন প্রতিদিন 500MB ডাটা, 300 টি SMS আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন গ্রাহকরা।  

 

Jio Phone এ রয়েছে KAI OS, 1.2GHz ডুয়াল কোর প্রসেসার,  512MB of RAM, 2.4 ইঞ্চি ডিসপ্লে ও 4GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই Jio Phone এ রয়েছে microSD সাপোর্ট WiFi ও 2000 mAh ব্যাটারি।

Advertisement

22 টি প্রাদেশিক ভাষায় Jio Phone ব্যবহার করা যায়। এর সাথে Jio Phone এ রয়েছে Google Assistant সাপোর্ট। একটি কেবেলের মাধ্যমে Jio Phone এর কনটেন্ট HDTV তে মিরর করা সম্ভব। এছাড়াও Jio Phone এ JioCinema, JioMusic, JioTV ও JioXpressNews অ্যাপগুলি ব্যবহার করা যায়। গত ফেব্রুয়ারী মাসে Jio Phone এ ফেসবুক অ্যাপ লঞ্চ হয়েছিল।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio Phone Monsoon Hungama, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.