Lava Agni 4-এর মতো আসন্ন Lava Agni 4N একইরকম স্পেসিফিকেশন ও ফিচার্সে সজ্জিত থাকতে পারে।
Photo Credit: Lava
Lava Agni 4 (pictured) could be launched in the UK as Lava Agni 4N
ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava যুক্তরাজ্যে ব্যবসা শুরু করতে চলেছে। সংস্থাটি Agni লাইনআপের হাত ধরে ইংল্যান্ডে প্রবেশ করছে। Lava এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। কিন্তু যুক্তরাজ্যের মার্কেটে তাদের প্রথম মডেলের নাম প্রকাশ করেছে, যা হল Lava Agni 4N। কোম্পানির UK ওয়েবসাইটে আসন্ন স্মার্টফোনের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। টিজার ছবিতে পিল-শেপড ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, যার ভিতরে দুটি সেন্সর রয়েছে। শোনা যাচ্ছে, Lava Agni 4 মডেলের ভারতীয় ভ্যারিয়েন্ট আর্ন্তজাতিক বাজারে Agni 4N নামে লঞ্চ হওয়ার সম্ভাবনা। ফলে দুই ফোনে একইরকম হার্ডওয়্যার দেখা যেতে পারে।
Lava Agni 4-এর মতো Lava Agni 4N একইরকম স্পেসিফিকেশন ও ফিচার্সে সজ্জিত থাকতে পারে। জানিয়ে রাখি, ভারতীয় ভ্যারিয়েন্ট গত বছর নভেম্বর মাসে এ দেশে লঞ্চ হয়েছিল। ফোনটিতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট 2,400 নিট পিক ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। ফোনের সামনে 1.7 মিমি সমান বেজেল সহ অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম এবং পিছনে ম্যাট AG গ্লাস আছে।
লাভা অগ্নি 4-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)- সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। সামনের এবং পিছনের উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে সক্ষম।
Lava Agni 4 শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি র্যাম এবং 256 জিবি UFS 4.0 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 16 জিবি ভার্চুয়াল র্যাম (8 জিবি + 8 জিবি) সাপোর্ট আছে। হ্যান্ডসেটের তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 4,300 বর্গমিমি ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম রয়েছে।
লাভার এই ফোনে 5,000mAh ব্যাটারি ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এটি 51 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ হতে সক্ষম।ডিভাইসটি Vayu AI, IP64 রেটিং, IR ব্লাস্টার, X-Axis লিনিয়ার মোটর, ও একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার্স অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale