Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন

Lava Aura Curve-এর নকশা ও অধিকাংশ বৈশিষ্ট্যের সঙ্গে Lava Virat Curve 5G মডেলের মিল রয়েছে।

Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন

Photo Credit: Lava

Lava Aura Curve has a FHD+ 3D curved AMOLED screen

হাইলাইট
  • Lava Aura Curve কার্ভড AMOLED ডিসপ্লে ও একটি মিনি রিয়ার স্ক্রিন পেয়েছে
  • ফোনে 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি পেয়েছে
  • Lava Aura Curve রান করে MediaTek Dimensity 7100 প্রসেসরে
বিজ্ঞাপন

Lava Aura Curve খুব শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে। এটি অফলাইন মার্কেটকে লক্ষ্য করে আনছে লাভা। ইতিমধ্যেই স্মার্টফোনটি সংস্থার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। সেখান থেকে স্পেসিফিকেশন, ডিজাইন, ফিচার্স, ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। Lava Virat Curve 5G মডেলের মতো আসন্ন ফোনে কার্ভড AMOLED ডিসপ্লে এবং একটি মিনি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে। দুই ডিভাইসে ব্যবহৃত প্রসেসরও এক, যা হল MediaTek Dimensity 7100 5G। লাভার নতুন হ্যান্ডসেটে IP64 রেটিং, ক্লিন Android 16, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও ডুয়াল স্পিকার রয়েছে। এছাড়াও, এটি Vayu AI, 50 মেগাপিক্সেল Sony মেইন ক্যামেরা, সার্কেল টু সার্চ, ও 6,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত।

Lava Aura Curve দাম

Lava Aura Curve ভারতে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে বিক্রি হবে। এটি হিম সিলভার ও অ্যাম্বার ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এটি লাভার অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাবে। তবে সংস্থা এখনও দাম ঘোষণা করেনি। উল্লেখ্য, একইরকম নকশা এবং বৈশিষ্ট্যযুক্ত Lava Virat Curve 5G লঞ্চ হয়েছিল 23,999 টাকায়।

Lava Aura Curve স্পেসিফিকেশন ও ফিচার্স

লাভা অরা কার্ভ মডেলের অন্যতম আকর্ষণ হল মিনি রিয়ার ডিসপ্লে। এটি ক্যামেরার নিচে অবস্থিত। এতে ইনকামিং কল ও নোটিফিকেশন দেখা যাবে। পিছনের স্ক্রিনে ব্যাটারির অবশিষ্ট চার্জ ও চার্জিং স্ট্যাটাসও দেখার সুবিধা রয়েছে। এটি নিজের পছন্দমতো কাস্টম ইমেজ এবং ইমোজি দিয়ে সাজানো যাবে।

এই ফোনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল Sony IMX752 প্রাইমারি ক্যামেরা আছে। এটি 79 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, 10x ডিজিটাল জুম, ও f/1.8 অ্যাপারচারের সঙ্গে এসেছে। পিছনের ক্যামেরায় 2K 30FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে।

সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ক্যামেরায় নাইট মোড, AI, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়াল ভিউ ভিডিও, মোশন ফটো, এবং ফিল্ম মোডের মতো ফিচার্স মিলবে। ফোনে থাকা 6.67 ইঞ্চির 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,400 x 1080 পিক্সেল), 1.07 বিলিয়ন কালার, ও 1,100 নিট পিক ব্রাইটনেস অফার করে।

Lava Aura Curve-এর 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফোনটি সম্পূর্ণ চার্জে 55 ঘন্টা টক টাইম, 720 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম, এবং 660 মিনিট ইউটিউব প্লেব্যাক অফার করে। লাভা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি প্যাচ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »