Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুন 2026 14:39 IST
হাইলাইট
  • Lava Bold N2 5G-এর সামনে 120Hz LCD ডিসপ্লে রয়েছে
  • এটি 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে
  • Lava Bold N2 5G-এর বডি IP64 সার্টিফায়েড

Lava Bold N2 5G has a 6000mAh battery

Photo Credit: Lava

Lava Bold N2 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। যারা কম দামে ভরসাযোগ্য মোবাইল ফোন খুঁজছেন, তাদের জন্য লাভার নতুন মডেল উপযুক্ত হতে পারে। এটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি পেয়েছে। এতে ক্লিন Android 16 OS প্রি-ইনস্টলড করা আছে। Lava Bold N2 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, AI ডুয়াল ব্যাক ক্যামেরা, 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, ও 120Hz ডিসপ্লে৷ এছাড়াও, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, ও মাইক্রো SD কার্ড স্লট পাওয়া যাবে৷ ফোনটি Redmi, Oppo, ও Realme-এর বাজেট হ্যান্ডসেটের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Lava Bold N2 5G দাম

Lava Bold N2 5G ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে উপলব্ধ। ফোনের দাম 12,999 টাকা রেখেছে কোম্পানি। তবে স্পেশাল লঞ্চ অফারের অধীনে সেলের প্রথম দিন 11,999 টাকায় বিক্রি করা হবে। এটি জুন 9 থেকে Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।

লাভার নতুন ফোন রিগাল গোল্ড এবং বিলিওনেয়ার ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। সংস্থার অন্যান্য স্মার্টফোনের মতো নয়া মডেলটির সঙ্গে ডোরস্টেপ আফটার সেলস সার্ভিস দেওয়া হচ্ছে। উল্লেখ্য, Lava Bold N2 4G গত ফেব্রুয়ারিতে ভারতে এসেছিল। তখন দাম 7,499 টাকা ছিল।

Lava Bold N2 5G স্পেসিফিকেশন

লাভা বোল্ড এন2 5G ফোনের সামনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং রেজোলিউশন HD+ (1,612 x 720 পিক্সেল)৷ এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত 2.3 গিগাহার্টজ ক্লক স্পিডের Unisoc T8200 প্রসেসরে রান করে। চিপটি 4 জিবি LPDDR4x র‍্যাম এবং 64 জিবি UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে। সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমের সাথে বাজারে এসেছে। Lava Bold N2 5G-এর অন্যতম প্রধান আকর্ষণ হল 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি৷ এটি টাইপ-সি কেবলের মাধ্যমে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Advertisement

সংস্থার দাবি, একবার চার্জ করলে 815 মিনিট পর্যন্ত টানা YouTube প্লেব্যাক ও প্রায় 743 মিনিট স্ক্রিন-অন টাইম অফার করবে। ফটোগ্রাফির কথা বললে, লাভার এই 5G হ্যান্ডসেটের পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনের বডি IP64 সার্টিফায়েড। অর্থাৎ, এটি যে কোনও দিক থেকে আসা হালকা জলের ছিটা সহ্য করতে সক্ষম। ফোনটি 8.75 মিমি পুরু এবং ওজন 210 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  2. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  3. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  4. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  5. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  6. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  7. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  8. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  9. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  10. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.