Lava Bold N4 Pro 5G ভারতে লঞ্চ হবে সেপ্টেম্বর 16।
Photo Credit: Lava
Lava Bold N4 Pro 5G has a 6,000mAh battery
Lava Bold N4 Pro 5G আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে ভারতে। এটি Lava Bold N4 সিরিজের দ্বিতীয় মডেল হিসেবে এ দেশের বাজারে আসছে। Lava Bold N4 Lite 4G আগস্টের শেষে রিলিজ হয়েছিল। ভারতীয় সংস্থাটি তাদের আসন্ন মডেলের স্পেসিফিকেশন, ডিজাইন, ও ফিচার্স প্রকাশ করেছে। Lava Bold N4 Pro 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে চলেছে। পিছনের ক্যামেরা Lava Virat V1 Pro-এর ধাঁচে একটি চৌকো ক্যামেরা মডিউলের মধ্যে অবস্থিত। হ্যান্ডসেটের সামনে ওয়াটারড্রপ নচ রয়েছে। সিম কার্ডের স্লট ফোনের বাম পাশে রেখেছে কোম্পানি।
Lava Bold N4 Pro 5G আগামী সেপ্টেম্বর 16 ভারতে লঞ্চ হবে। এই ফোনের জন্য তৈরি একটি ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে এমনটাই জানা গিয়েছে। ডিভাইসে 6,000mAh ব্যাটারি থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। ভারতের বাজারে Amazon-এর মাধ্যমে লাভার নতুন ফোন বিক্রি হবে। এতে জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে।
লাভা বোল্ড এন4 প্রো 5G মডেলে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটি গোল্ড ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। হ্যান্ডসেটে ফ্ল্যাট ব্যাক প্যানেল দেখা যাচ্ছে। এই ফোনের পিছনে বাম দিকে ক্যামেরা মডিউল আছে। পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল কী ডান দিকে রাখা হয়েছে।
Lava Bold N4 Pro 5G কেমন প্রসেসর, চার্জিং, ও দামের সঙ্গে আসবে, তা এখনও ঘোষণা করা হয়নি। স্মার্টফোনের লঞ্চ যত এগিয়ে আসবে, ততই নয়ডার সংস্থাটি বাকি তথ্যগুলি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, Lava Bold N4 Lite আগস্টের শেষে ভারতে 8,099 টাকায় লঞ্চ হয়েছিল। এতে 3 জিবি র্যাম ও 32 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। এটি এম্পায়ার গোল্ড এবং গোস্ট সিলভার রঙের বিকল্পে উপলব্ধ। ফোনের সামনে 6.56 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। হ্যান্ডসেট অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর দ্বারা চালিত।
লাভার এই 4G ফোনের পিছনে একটি 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে Android 16 Go Edition-এ রান করে Lava Bold N4 Lite। এটি মূলত অ্যান্ড্রয়েডের অপ্টিমাইজ করা লাইট ভার্সন, যা কম বাজেটের ফোনের জন্য তৈরি হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale