Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 অগাস্ট 2026 16:23 IST
হাইলাইট
  • Lava Smart 4 ভারতে 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে
  • এটি 90Hz ডিসপ্লে ও 5,000mAh ব্যাটারি অফার করে
  • Lava Smart 4-এর র‍্যাম ভার্চুয়ালি 6 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে

Lava Smart 4 is priced at Rs. 8499

Photo Credit: Lava

Lava Smart 4 আজ (আগস্ট 10) ভারতে লঞ্চ হল। এটি কোম্পানির Smart সিরিজের নতুন মডেল, যা 10,000 টাকার কমে বাজারে এসেছে। যারা কম দামে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য লাভার নতুন হ্যান্ডসেট উপযুক্ত হতে পারে। এটি দু'টি রঙ ও একটাই স্টোরেজ অপশনে বাজারে উপলব্ধ হবে। Lava Smart 4 ডুয়াল ন্যানো সিম (4G + 4G), 90Hz ডিসপ্লে, টাইপ সি পোর্ট, MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, এবং 5,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এছাড়াও, এতে অটো কল রেকর্ডিং ফিচার আছে। ফোনের দাম এবং খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Lava Smart 4 দাম

Lava Smart 4 ভারতে 3 জিবি র‍্যাম এবং 32 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে উপলব্ধ। এর দাম 8,499 টাকা রাখা হয়েছে। লাভার নতুন ফোন কোনার্ক গোল্ড ও অজন্তা গ্রে রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি দেশজুড়ে কোম্পানির বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হবে।

Advertisement

সংস্থা তাদের অন্যান্য স্মার্টফোনের মতো নতুন ফোনের সঙ্গে ডোরস্টেপ আফটার সেলস সার্ভিস অফার করছে। কোম্পানি এক বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি দিচ্ছে। এটি অফলাইনে ফাইন্যান্স স্কিমেও কেনা যাবে বলে জানা গিয়েছে।

Lava Smart 4 স্পেসিফিকেশন, ফিচার্স

লাভা স্মার্ট 4 ফোনের সামনে 6.56 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর দ্বারা চালিত। ফোনের র‍্যাম 6 জিবি (3 জিবি ফিজিক্যাল + 3 জিবি ভার্চুয়াল) পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যাবে। স্মার্টফোনটি কনফারেন্স কলিং, অটো কল রেকর্ডিং, ও অ্যাননিমাস কলিং বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত।

ফটোগ্রাফির কথা বললে, লাভার এই 4G হ্যান্ডসেটের পিছনে একটি 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি টাইপ সি কেবলের মাধ্যমে 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে। 

Advertisement

Lava Smart 4 রান করে Android 16 Go Edition-এ। এটি মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপ্টিমাইজ করা হালকা সংস্করণ, যা কম বাজেটের ফোনের জন্য তৈরি হয়েছে। লাভা দুই বছর সিকিউটিরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই ফোনের বাক্সে টাইপ-সি কেবল, চার্জার, সিম ইজেক্টর পিন, এবং কেস দেওয়া থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lava Smart 4, Lava
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  2. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  3. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  4. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  5. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  6. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  7. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  8. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  9. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  10. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.