Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স

Lava Smart 4 Plus ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের সঙ্গে উপলব্ধ ও দাম 9,999 টাকা।

Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স

Photo Credit: Lava

Lava Smart 4 Plus features a 6.75-inch display with a 90Hz refresh rate

হাইলাইট
  • Lava Smart 4 Plus ভারতে 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে
  • এটি 90Hz ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে
  • Lava Smart 4 Plus-এর স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে
বিজ্ঞাপন

Lava Smart 4 Plus আজ (জুন 25) ভারতে লঞ্চ হল। এটি কোম্পানির নতুন Smart সিরিজের প্রথম মডেল এবং 10,000 টাকার কমে বাজারে এসেছে। যারা কম দামে ভরসাযোগ্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য লাভার নতুন মডেলটি উপযুক্ত হতে পারে। এটি দুইটি রঙ ও একটাই স্টোরেজ অপশনে বাজারে বিক্রি হবে। Lava Smart 4 Plus ডুয়াল সিম (4G + 4G), 90Hz ডিসপ্লে, 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং 5,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এছাড়াও, ফোনটি 28টি নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করে।

Lava Smart 4 Plus দাম

Lava Smart 4 Plus ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে উপলব্ধ ও দাম 9,999 টাকা। ফোনটি দেশজুড়ে বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হবে। লাভার নতুন ফোন হিমালয়ান সিলভার ও নীলগিরি ব্লু  রঙের বিকল্পে উপলব্ধ। সংস্থার অন্যান্য স্মার্টফোনের মতো নয়া মডেলটির সঙ্গে ডোরস্টেপ আফটার সেলস সার্ভিস দেওয়া হবে। কোম্পানি এক বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টি অফার করছে।

Lava Smart 4 Plus ফিচার্স, স্পেসিফিকেশন

লাভা স্মার্ট 4 প্লাস ফোনের সামনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ এবং রেজোলিউশন HD+ (1,600 x 720 পিক্সেল)। এটি 28 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত অক্টা-কোর Unisoc 9863A প্রসেসর ও PowerVR GE8322 GPU-এর সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

ফটোগ্রাফির কথা বললে, লাভার এই 4G হ্যান্ডসেটের পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের বডি IP64 সার্টিফায়েড। অর্থাৎ, এটি যে কোনও দিক থেকে আসা হালকা জলের ছিটে সহ্য করতে সক্ষম।

Lava Smart 4 Plus মডেলে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি টাইপ-সি কেবলের মাধ্যমে 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে। নতুন ফোনটি Android 15 Go Edition-এ রান করে। এটি মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপ্টিমাইজ করা হালকা সংস্করণ, যা কম বাজেটের ফোনের জন্য তেরি হয়েছে।

লাভা দুই বছর সিকিউটিরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। ফোনটি কনফারেন্স কলিং, অটো কল রেকর্ডিং, এবং অ্যাননিমাস কলিং-এর মতো অরিতিক্ত ফিচার্স দিয়ে সজ্জিত। ফোনের বাক্সে টাইপ-সি কেবল, চার্জার, সিম ইজেক্টর পিন, ও কেস দেওয়া থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »