7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 ফেব্রুয়ারি 2026 17:21 IST
হাইলাইট
  • Lava Yuva Star 3 এর সামনে 90 হার্টজের এলসিডি ডিসপ্লে আছে
  • ফোনটি IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করে
  • SD কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে

Lava Yuva Star 3 packs a 6.75-inch LCD screen with 90Hz refresh rate

Photo Credit: Lava

Lava Yuva Star 3 ভারতে 7,500 টাকারও কম দামে লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোন লো বাজেট থাকা ক্রেতাদের সস্তায় স্মার্টফোন কেনার স্বপ্নপূরণ করবে। এটি ম্যাট ফিনিশ ডিজাইনের সাথে দেশের বাজারে এসেছে। ফোনটি 8 জিবি পর্যন্ত র‍্যাম (ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত) অফার করছে। Lava Yuva Star 3 এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল 4G VoLTE, FM রেডিও, 3.5 মিমি অডিও জ্যাক, 512 জিবি পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। চলুন এই নতুন ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Lava Yuva Star 3 দাম 

Lava Yuva Star 3 ভারতে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম 7,499 টাকা। এটি ইন্দাস ব্ল্যাক ও সিয়াচেন ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। লাভা 1 বছর ওয়ারেন্টি ও বিনামূল্যে হোম সার্ভিস অফার করছে। ফোনটি মার্চ থেকে দেশজুড়ে বিভিন্ন অফলাইন রিটেল চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

Lava Yuva Star 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

Lava Yuva Star 3 ডিসপ্লে এবং ক্যামেরা 

লাভা যুবা স্টার 3 একটি 6.75 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে  এটি 90 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ছবি ও ভিডিও তোলার জন্য, লাভার নতুন ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Lava Yuva Star 3 পারফরম্যান্স (প্রসেসর, র‍্যাম, ও স্টোরেজ)

Lava Yuva Star 3 ফোনে 1.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর ও IMG8322 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 8 জিবি ডাইনামিক র‍্যাম (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ভার্চুয়াল) সাপোর্ট আছে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Lava Yuva Star 3 ব্যাটারি, চার্জিং, অপারেটিং সিস্টেম, ও কানেক্টিভিটি

পাওয়ার ব্যাকআপের জন্য, লাভার নতুন ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি আছে। ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। বাক্সের মধ্যে 10W চার্জার পাওয়া যাবে৷ ডিভাইসটি Android 15 Go এডিশনে রান করবে, যা বাজেট স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের হালকা ভার্সন।  ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi 802.ac, ব্লুটুথ 4.2, জিপিএস, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.