48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Meizu Note 9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 মার্চ 2019 12:44 IST
হাইলাইট
  • Meizu Note 9 এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান থেকে
  • রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
  • ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট

11 মার্চ বিক্রি শুরু হবে Meizu Note 9

সম্প্রতি লঞ্চ হওয়া প্রায় সব ফোনেই 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাচ্ছে। এবার সেই দলে যোগ দিল চিনের স্মার্টফোন ব্র্যান্ড Meizu। সম্প্রতি লঞ্চ হওয়া Meizu Note 9 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এই ক্যামেরায় f/1.7 অ্যাপারচার থাকছে। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। 48 মেগাপিক্সেল ক্যামেরার সাথেই Meizu Note 9 এ থাকছে 6.2 ইঞ্চি ডিসপ্লে, 6GB RAM। আপাতত চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। প্রতিবেশী দেশে Redmi Note 7 এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Meizu Note 9।

Meizu Note 9 এর দাম

Meizu Note 9 এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান (14,700 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Note 9।

Meizu Note 9

Meizu Note 9 স্পেসিফিকেশান

Meizu Note 9 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Flyme 7.2 স্কিন। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট। থাকছে একটি 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সাথে থাকছে 4GB অথবা 6GB RAM আর 64GB অথবা 128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। 18W ফাস্ট চার্জিং এর মাধ্যমে জলদি Note 9 এর ব্যাটারি চার্জ হয়ে যাবে।

Advertisement

ছবি তোলার জন্য Meizu Note 9 এ রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Meizu Note 9 এ রয়েছে Wifi 5, Bluetooth 5.0, 4G LTE আর USB Type-C পোর্ট।

 
KEY SPECS
Display 6.20-inch
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2244 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.