Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Mi A3 ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Mi A3 ফোনে থাকছে AMOLED ডিসপ্লে
অবশেষে লঞ্চ হল Mi A সিরিজের নতুন স্মার্টফোন। এই সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Mi A3। এই ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর Snapdragon 665 চিপসেট, 6GB RAM আর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Mi A3 ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi CC9e। একই কনফিগারেশনে নাম বদলে বুধবার স্পেনে লঞ্চ হয়েছে Mi A3। তবে Mi CC9e ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন চললেও Mi A3 ফোনে চলবে Stock Android।
স্পেনে 64GB ভেরিয়েন্টে Mi A3 এর দাম 249 ইউরো (প্রায় 19,200 টাকা)। অন্যদিকে 128GB স্টোরেজে Mi A3 কিনতে 279 ইউরো (প্রায় 21,500 টাকা) খরচ হবে। 24 জুলাই তিনটি রঙে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। আপাতত শুধুমাত্র ইউরোপে এই ফোন বিক্রি করবে Xiaomi। ভারতে কবে Mi A3 লঞ্চ হবে জানায়নি বেজিং এর কোম্পানিটি।
Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেল চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications
Hellblade Developer Ninja Theory Hit With Layoffs as Studio Faces Closure