Mi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে। Mi CC9e এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
Mi CC 9 সিরিজ ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা
তরুন প্রজন্মের কথা মাথার রেখে মঙ্গলবার চিনে নতুন CC সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করচঝে Xiaomi। আজ চিনে লঞ্চ হবে Mi CC9 আর Mi CC9e। ইতিমধ্যেই এই দুই স্মার্টফোন নিয়ে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Mi CC9 ফোনের ছবি প্রকাশ করেছিল Xiaomi। সেই ছবিতে এই ফোনে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে।
Xiaomi Mi CC9 লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?
মঙ্গলবার ভারতীয় সময় বিকাল 4টে 30 মিনিটে Mi CC9 লঞ্চ শুরু করবে Xiaomi। কোম্পানির অফিশিয়াল Weibo চ্যানেল আর চিনে অফিশিয়াল Xiaomi ওয়েবসাইট থেকে এই লঞ্চ সরাসরি দেখা যাবে।
![]()
ইন্টারনেটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Mi CC9 এর দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,200 টাকা) থেকে। Mi CC9e এর দাম শুরু হচ্ছে 1,599 ইউয়ান (প্রায় 16,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
Mi CC9 স্পেসিফিকেশন
Mi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জিং।
Mi CC9 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
![]()
Mi CC9e স্পেসিফিকেশন
Mi CC9e ফোনে থাকবে 5.97 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি। এই ফোনে থাকবে একটি 48 মেগাপিক্সেল Sony IMX583 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale