কবে ভারতে আসছে MIUI 11? জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 অক্টোবর 2019 15:51 IST
হাইলাইট
  • চিনে Redmi 7, Redmi Note 7 ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে
  • আগামী সপ্তাহে সামনে আসছে MIUI 11 গ্লোবাল রম
  • MIUI 11 সহ লঞ্চ হতে পারে Redmi Note 8 Pro

সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল MIUI 11

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Xiaomi -র কাস্টম ইউজার ইন্টারফেসের লেটেস্ট ভার্সান। 16 অক্টোবর ভারতে MIUI 11 লঞ্চ করবে চিনের কোম্পানিটি। একই দিনে ভারতে লঞ্চ হবে Redmi Note 8 Pro। ভারতে লঞ্চের সময় এই ফোনে MIUI 11 ইন্সটল থাকতে পারে। একই দিনে ভারতে কোন ফোনে কবে MIUI 11 আপডেট পৌঁছাবে সেই ঘোষণা করবে Xiaomi। ইতিমধ্যেই চিনে Redmi 7, Redmi Note 7, Redmi Note 7 Pro আর Redmi K20 ফোনে MIUI 11 স্টেবেল আপডেট পৌঁছাতে শুরু করেছে।

কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন

সম্প্রতি ট্যুইটারে Xiaomi জানিয়েছে 16 অক্টোবর ভারতে MIUI 11 গ্লোবাল ভার্সান লঞ্চ হবে। একই দিনে ভারতে লঞ্চ হবে Redmi Note 8 Pro। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। চিনে Redmi Note 8 Pro লঞ্চের সময় MIUI 10 স্কিন ছিল। ভারতে MIUI 11 সহ লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

গত মাসে চিনে লঞ্চ হয়েছিল MIUI 11। প্রতিবেশী দেশে ইতিমধ্যেই একাধিক Xiaomi স্মার্টফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে।

OnePlus কে টেক্কা দিতে এসে গেল Oppo Reno Ace: দাম ও স্পেসিফিকেশন

MIUI 11 স্কিনে সম্পূর্ণ নতুন ফন্ট ব্যবহার করেছে Xaiomi। নতুন এই ফন্টের নাম ‘মিলান প্রো'। এছাড়াও MIUI 11 এ Mi Work আর Mi Go নামে দুটি নতুন অ্যাপ যোগ হয়েছে। ফাইল শেয়ারিং, স্ক্রিন কাস্ট সহ বিভিন্ন সময় Mi Work কাজে লাগবে। অন্যদিকে ঘুরতে গেলে কাজে লাগবে Mi Go। অবিশ্বাস্য ব্যাটারি সেভিং করে এই অ্যাপের মাধ্যমে মাত্র 5 শতাংশ চার্জে 24 ঘণ্টা চলবে স্মার্টফোন।

Advertisement

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Realme X2 Pro ফোনের ছবি ও স্পেসিফিকেশন

এছাড়াও MIUI 11 এর লক স্ক্রিনে নতুন ফিচার যোগ হয়েছে। ডাইনামিক স্ক্রিনে থাকছে ক্যালেডিওস্কোপ এফেক্ট। এর সাথেই নতুন স্কিনে একটি ডকুমেন্ট ভিউয়ার আর একটি রিমাইন্ডার ফিচার যোগ হয়েছে। বিশেষ ফিচারে ভূমিকম্পের আগে অ্যালার্ট পাঠিয়ে ও আওয়াজ দিয়ে গ্রাহককে সতর্ক করতে পারবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.