বাজেট সেগমেন্টে Motorola -র বাজি Moto E6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2019 11:38 IST
হাইলাইট
  • Moto E6 এর দাম 149.99 মার্কিন ডলার
  • ডিসপ্লের উপরে ও নীচে থাকছে চওড়া বেজেল
  • রয়েছে একটি 3,000 mAh রিমুভেবেল ব্যাটারি

কালো ও নীল রঙে পাওয়া যাবে Moto E6

বৃহস্পতিবার লঞ্চ হল Moto E6। সম্প্রতি Moto E সিরিজের নতুন এই স্মার্টফোন বাজারে এসেছে। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ডিসপ্লের উপরে ও নীচে থাকছে চওড়া বেজেল। তবে Moto E সিরিজের অন্যান্য ফোনের সাথে Moto E6 ফোনের ডিজাইনের মিল রয়েছে।

Motorola Moto E6 এর দাম

Moto E6 এর দাম 149.99 মার্কিন ডলার (প্রায় 10,300 টাকা)। নেভি ব্লু ও স্টারি ব্ল্যাক রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি শুরু হয়েছে। শিঘ্রই কানাডায় এই ফোন লঞ্চ করবে Motorola। তবে ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

Advertisement

Motorola Moto E6 স্পেসিফিকেশন

Motorola Moto E6 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 5.5  ইঞ্চি HD+ ডিসপ্লে। আপাতত সিঙ্গেল সিম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। তবে এশিয়া ও ইউরোপে এই দোন ডুয়াল সিম ভেরিয়েন্টে লঞ্চ করবে Motorola। Moto E6 ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 435 চিপসেট। ফোনের ভিতরে রয়েছে 2GB RAM আর 16GB স্টোরেজ। এর সাথেই রয়েছে একটি 3,000 mAh রিমুভেবেল ব্যাটারি।

এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E6 ফোনে ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। Moto E6 এর ওজন 159 গ্রাম।

 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 435
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.