Moto G Max is powered by the Snapdragon 6s Gen 4 chipset
Photo Credit: Motorola
মেমরি চিপের জোগান কমে যাওয়ার কারণে ফোনের দাম প্রতিনিয়ত বাড়ছে। প্রতি মাসেই মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা চলছে নির্মাতাদের মধ্যে। এই পরিস্থিতিতে উলটপুরাণ অবস্থা মোটোরোলার। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে লেনোভোর মালিকানাধীন সংস্থাটি Moto G Max লঞ্চ করেছিল ভারতে। এটি মিড-রেঞ্জে Redmi Note 17 5G ও Vivo T5x 5G-এর মতো ফোনকে টেক্কা দিতে বাজারে আনা হয়েছিল। এখন অনলাইনে ডিভাইসটির দাম 6,500 টাকা কমে গিয়েছে। Motorola সরাসরি এত টাকাই ছাড় হিসেবে দিচ্ছে। এতে কোনও লুকনো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার অর্ন্তভুক্ত নেই। Moto G Max বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 4 প্রসেসর, Dolby Atmos সাপোর্ট, IP64 রেটিং, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে।
Moto G Max-এর 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অপশন ফ্লিপকার্টে 21,499 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 27,999 টাকা। অর্থাৎ মোটোরোলা সরাসরি 6,499 টাকা ডিসকাউন্ট অফার করছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,075 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
হাতে নগদ টাকা না থাকলেও চিন্তা নেই। HDFC ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ছয় মাসের নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাচ্ছে। প্রতি মাসে 3,582 টাকা কিস্তি দিতে হবে। ফোনটি প্যানটোন আলাস্কান ব্লু, প্যানটোন মালাগা, ও প্যানটোন স্টারগেজার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
21,499 টাকায় একমাত্র মোটো জি ম্যাক্সে স্ন্যাপড্রাগন 6এস জেন 4 চিপসেট পাবেন। এই বাজেটে অন্যান্য ফোনে ব্যবহৃত চিপসেটের ক্ষমতা অনেকটাই কম বলা চলে। তাছাড়া, ডিভাইসটির পিছনে একজোড়া ক্যামেরা সেটআপ রয়েছে। এটি ফেজ ডিটেকশন অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, ও Sony LYTIA 600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও f/2.2 অ্যাপারচার এবং 119.5 ডিগ্রি ফিল্ড অফ ফিউ-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।
সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, Moto G Max মডেলের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সফটওয়্যারের দিক থেকে স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এটি দুটি বড় OS আপগ্রেড এবং তিন বছর সিকিউরিটি প্যাচ পাবে। ফোনে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে, যা 30W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলার এই হ্যান্ডসেটের সামনে 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), 1,050 নিট পিক ব্রাইটনেস, এবং 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। স্ক্র্যাচ ও অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। ফোনটি 8.60 মিমি পুরু এবং ওজন 213 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.