Moto G Max ব্রাজিলে 200 মেগাপিক্সেল ক্যামেরা ও 5,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Moto G Max is equipped with a 200-megapixel OIS primary camera
Moto G Max আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। মোটোরোলার নতুন মিড-রেঞ্জ ফোনে বড় AMOLED ডিসপ্লে, প্রিমিয়াম ডিউরাবিলিটি, ও হাই-রেজোলিউশন 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি IP66, IP68, এবং IP69 রেটিংয়ের সাথে এসেছে। ফলে জল বা ধুলো ডিভাইসের অভ্যন্তরে ঢুকে কোনও ক্ষতি করতে পারবে না। Moto G Max মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 5G সাপোর্ট, Dolby Atmos, MIL-STD-810 মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, স্টেরিও স্পিকার, ও 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম৷ এছাড়াও, NFC, eSIM, ও ফেস আনলক সাপোর্ট দেওয়া হয়েছে। মোটোরোলার নতুন ফোন Dimensity 6400 প্রসেসরে রান করে।
মোটো জি ম্যাক্স ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল) অফার করে। স্ক্র্যাচ এবং অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Moto G Max ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ফিউ-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
মোটোরোলার নতুন ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট ব্যবহার করেছে। এটি 8 জিবি LPDDR4x র্যামর এবং 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত৷ সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে৷ হ্যান্ডসেটে 5,200mAh ব্যাটারি আছে, যা 33W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। ফোনটি 7.38 মিমি পুরু এবং ওজন 183 গ্রাম।
Moto G Max বর্তমানে ব্রাজিলে উপলব্ধ। ফোনটি 2,519,10 ব্রাজিলিয়ার রিয়েলে সে দেশে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,000 টাকার সমান। এটি 8 জিবি এবং 256 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে উপলব্ধ। মোটোরোলার এই ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গতকাল Motorola Edge 70 Pro+ ফোনের বিক্রি শুরু হয়েছে। লঞ্চ অফারে 3,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। এই ফোনে চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। 3.5x অপটিক্যাল জুম-সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স পাবে ইউজাররা। এটি 47,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। তবে Axis বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications