Moto G Max ভারতে মিড-রেঞ্জে Redmi Note 17 5G এবং Vivo T5x 5G-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
Photo Credit: Motorola
Moto G Max শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি 30,000 টাকার কম বাজেটে Redmi Note 17 5G ও Vivo T5x 5G-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এটি Moto G সিরিজের প্রথম স্মার্টফোন যা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। মোটোরোলার নতুন ফোন Snapdragon 6s Gen 4 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি ব্যবহার করে। এটি একটাই মেমোরি কনফিগারেশনে বিক্রি হবে। Moto G Max মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos অডিও, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও IP64 ডাস্ট + ওয়াটার রেজিস্ট্যান্স।
Moto G Max ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ডিভাইসটি আগস্ট 20 ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, ও অফলাইন স্টোরে পাওয়া যাবে। এটি প্যানটোন আলাস্কান ব্লু, প্যানটোন মালাগা, ও প্যানটোন স্টারগেজার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Motorola সেলের প্রথম দিন 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করবে।
মোটো জি ম্যাক্স ফোনের সামনে 6.72 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), 1,050 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং ওয়াটার টাচ অফার করে। স্ক্র্যাচ এবং অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে।
Moto G Max ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমেরর সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার এবং PDAF-সহ 50 মেগাপিক্সেল (Sony LYT600) মেইন ক্যামেরা ও f/2.2 অ্যাপারচার ও 119.5 ডিগ্রি ফিল্ড অফ ফিউ-সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
মোটোরোলার নতুন ফোন রান করে স্ন্যাপড্রাগন 6এস জেন 4 চিপসেটে। এটি 6 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এটি দুটি OS আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি প্যাচ পাবে।
এই হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8.60 মিমি পুরু এবং ওজন 213 গ্রাম। এতে সার্কেল টু সার্চ, ডুয়াল মাইক্রোফোন, ও স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications