Moto G Max

Moto G Max - ख़बरें

  • 20,000 টাকার কমেই পাঁচটি দুর্দান্ত 5G ফোন, কোন মডেলে কী ফিচার্স দেখুন
    এখন 20,000 টাকার নিচে Samsung Galaxy F70 5G সবচেয়ে ভ্যালু ফর মানি স্মার্টফোন। দাম 16,999 টাকা (4 জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হচ্ছে। এতে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফোনে OIS-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ডিভাইসে Exynos 1330 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, ও 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকছে। 20,000 টাকার কমে বাজেটে Moto G Max ভাল বিকল্প হতে পারে। এটি Sony LYT600 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা অফার করে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W চার্জিং সাপোর্ট করে। ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনের মূল্য 19,499 টাকা।
  • Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
    ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে Moto G37 মডেলের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 14,499 টাকায় কেনা যাবে৷ Moto G Max বিক্রি হচ্ছে 19,999 টাকা থেকে। Edge 70 Fusion কেনা যাবে 29,749 টাকার শুরুর দামে, যা 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। Motorola Edge 70 Pro বিক্রি হচ্ছে 36,999 টাকা থেকে। Motorola Edge 70 Pro+ মিলবে 44,999 টাকা থেকে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম। Motorola Edge 70 Max মডেলেও অফার দেওয়া হচ্ছে৷ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 51,999 টাকায় কেনার সুযোগ মিলবে। বাজেট Moto G সিরিজ থেকে মিড-রেঞ্জ Edge 70 সিরিজ, এবং ফ্ল্যাগশিপ Signature, বিভিন্ন দামের স্মার্টফোন মডেলে ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
    Moto G Max-এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশন ফ্লিপকার্টে 21,499 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 27,999 টাকা। অর্থাৎ মোটোরোলা সরাসরি 6,499 টাকা ডিসকাউন্ট অফার করছে। ফোনটি 7,000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 4 প্রসেসর, Dolby Atmos সাপোর্ট, IP64 রেটিং, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। বাজেট কম থাকলে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
  • 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
    বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগে এখন Motorola তাদের একাধিক ফোনে অফারের ঘোষণা করেছে। Edge, Moto G, ও Signature স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। Moto G06 Power বিক্রি হবে 13,999 টাকায়। এটি 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। Moto G37 Power পাওয়া যাবে 16,999 টাকা থেকে। Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,999 টাকার শুরুর দামে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। বর্তমান এই ভ্যারিয়েন্ট 30,999 টাকায় লিস্টেড আছে। Motorola Edge 70 Pro বিক্রি হবে 36,999 টাকা থেকে। 8 জিবি + 128 জিবি স্টোরেজ বর্তমানে 39,999 টাকায় লিস্টেড আছে।
  • 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
    Moto G Max ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরে ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনটি 50 মেগাপিক্সেল Sony LYT600 মেইন ক্যামেরা, Snapdragon 6s Gen 4 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি ব্যবহার করে। এতে Dolby Atmos অডিও, IP64 রেটিং, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি আগস্ট 20 থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, ও অফলাইন স্টোরে পাওয়া যাবে।
  • Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
    Moto G Max ভারতীয় মুদ্রায় প্রায় 47,000 টাকায় ব্রাজিলে লঞ্চ হয়েছে। ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা, 1.5K AMOLED ডিসপ্লে, Dolby Atmos, NFC, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও IP66 + IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।

Moto G Max - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »