Moto G37 এবং Moto G37 Power মে 25 থেকে ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে।
Photo Credit: Motorola
Moto G37 Power is equipped with a 7,000mAh battery
Motorola আজ তাদের Moto G37 সিরিজের দুইটি নতুন স্মার্টফোন Moto G37 এবং Moto G37 Power ভারতে লঞ্চ করেছে। নয়া ফোনগুলি এ দেশের বাজারে আগামী সপ্তাহে বিক্রি হবে। দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 6400 5G প্রসেসর, Dolby Atmos সাউন্ড, স্টেরিও স্পিকার, 3.5 মিমি হেডফোন জ্যাক, ডুয়াল মাইক্রোফোন, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, MIL-STD মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং রিভার্স চার্জিংয়ের মতো ফিচার্স পাওয়া যাবে। Moto G37 Power মডেলে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন ফোনগুলির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Moto G37 ভারতে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজের একটাই অপশনে লঞ্চ হয়েছে, যার দাম 13,999 টাকা। এটি প্যানটোন ইমপেনেট্রেবল এবং প্যানটোন ক্যাপ্রি কালার অপশনে উপলব্ধ। Moto G37 Power বিক্রি হবে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে। এদের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 18,999 টাকা।
কোম্পানি লঞ্চ অফারে IDFC, ICICI, ও SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। IDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI অপশনেও 5,500 টাকা ছাড় মিলবে। ফোনগুলি ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর, ও অফলাইন রিটেল চ্যানেলে মে 25 থেকে কেনা যাবে।
মোটো জি37 ও মোটো জি37 পাওয়ার ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর (লাইট এবং ফ্লিকার) নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, দুই ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।
Moto G37 সিরিজের উভয় মডেলে 6.67 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ এবং সমস্ত ধরনের আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।
মোটোরোলার দুই ফোনেই ডাইমেনসিটি 6400 প্রসেসর রয়েছে। এই চিপসেট LPDDR4x র্যাম এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছাড়াও, মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানোর সুবিধা মিলবে।
Moto G37 Power মডেলে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আছে, যা 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। Moto G37 পেয়েছে 5,200mAh ব্যাটারি। এটি 20W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং অফার করে। মোটোরোলার দুই ফোনেই Android 16 প্রি-ইনস্টলড থাকছে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড এবং তিন বছর সিকিউরিটি আপডেট দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale