Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 এপ্রিল 2026 18:22 IST
হাইলাইট
  • Moto G37 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে
  • ফোনের সামনে 120Hz রিফ্রেশ রেট-সহ 6.67 ইঞ্চি ডিসপ্লে আছে
  • এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অফার করে

Moto G37 Power has a 7,000mAh battery, supporting 30W TurboPower charging

Photo Credit: Motorola

Moto G37 Power আজ লঞ্চ হল। এটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সাথে বাজারে এসেছে। সংস্থার দাবি, ব্যাটারি একবার চার্জ দিলে তিন দিনের বেশি (78 ঘন্টা) পর্যন্ত ব্যবহার করা যাবে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে স্মার্টফোনের মাধ্যমে স্মার্টওয়াচ, TWS ইয়ারবাডস, ও ব্লুটুথ হেডফোনের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করা যাবে। মোটোরোলার নয়া ফোনে Dolby Atmos সাউন্ড, স্টেরিও স্পিকার, ডুয়াল ব্যান্ড WiFi, 3.5 মিমি হেডফোন জ্যাক, NFC (অপশনাল), হাই-রেজ অডিও, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিংয়ের মতো ফিচার্স পাওয়া যাবে।

Moto G37 Power স্পেসিফিকেশন

মোটো জি37 পাওয়ার স্মার্টফোনের সামনে 6.67 ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ এবং সমস্ত ধরনের আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass 7i কভার আছে। সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসিয়াল রিকগনিশন ফিচার মিলবে।

Moto G37 Power ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/2.2 অ্যাপারচার এবং কোয়াড পিক্সেল টেকনোলজির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর (লাইট ও ফ্লিকার) নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 8 মেগাপিক্সেলের (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে। এই চিপসেট Mali-G57 জিপিইউ, 4 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম, ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। আবার মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানোর সুবিধা মিলবে।

এই হ্যান্ডসেটে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30 ওয়াট টার্বোপাওয়ার চার্জিং এবং 6.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি 8,89 মিমি পুরু ও ওজন 215 গ্রাম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে।

Moto G37 Power দাম

Moto G37 Power মডেলের দাম ইউরোপে 279 ইউরো (4 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 31,200 টাকা সমান। এটি বর্তমানে জার্মানিতে পাওয়া যাচ্ছে। ফোনটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ: প্যানটোন ক্যাপরি, প্যানটোন ইমপেনেট্রেবল, এবং প্যানটোন নটিক্যাল ব্লু। মোটোরোলা তাদের নয়া ফোন ভারতে কবে লঞ্চ করতে পারে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Same design as the higher-end models
  • Decent camera performance for its price
  • Long battery life
  • Decent gaming performance
  • Bad
  • The plastic frame feels cheap to the touch
  • Relatively slower charging
  • Sub-par display performance
 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera Unspecified
Rear Camera 50-megapixel
RAM 4GB, 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  2. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  3. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  4. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  5. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  6. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  7. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  8. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  9. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  10. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.