Motorola-এর নতুন 5G বাজেট ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে

Moto G37 ও Moto G37 Power এখন ব্র্যান্ডের ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।

Motorola-এর নতুন 5G বাজেট ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে

Photo Credit: Motorola

Moto G37 and Moto G37 Power are now available for purchase in India

হাইলাইট
  • Moto G37 ও Moto G37 Power প্রায় একই ডিসপ্লে ও ক্যামেরা অফার করে
  • Moto G37 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • উভয় স্মার্টফোনে Dimensity 6400 প্রসেসর ব্যবহার হয়েছে
বিজ্ঞাপন

Motorola গত সপ্তাহে Moto G37 এবং Moto G37 Power ভারতে লঞ্চ করেছিল। আর আজ Moto G37 সিরিজের এই দুই নতুন 5G স্মার্টফোনের বিক্রি আরম্ভ হয়েছে। নয়া লাইনআপের দাম মাত্র 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 6400 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। Moto G37 Power শক্তিশালী 7,000mAh ব্যাটারি নিয়ে এসেছে। মোটোরোলা তাদের নতুন ফোনগুলোতে 6W রিভার্স চার্জিং, Dolby Atmos সাউন্ড,, ডুয়াল মাইক্রোফোন, 3.5 মিমি হেডফোন জ্যাক, IP64 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, এবং MIL-STD মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি ফিচার্স দিয়েছে।

Moto G37 ও G37 Power-এর সেল শুরু হল

Moto G37 ও G37 Power-এর সেল ফ্লিপকার্টে আজ দুপুর বারোটা থেকে শুরু হয়েছে। কোম্পানি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 800 টাকা ক্যাশব্যাক দিচ্ছে। নগদে না নিতে চাইলে মাসিক কিস্তির বিকল্প (EMI) পাওয়া যাবে। কোনও অফার ছাড়া Moto G37 কিনতে 13,999 টাকা খরচ হবে। এতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে। এটি প্যানটোন ইমপেনেট্রেবল এবং প্যানটোন ক্যাপ্রি কালার অপশনে উপলব্ধ।

অন্য দিকে, Moto G37 Power এখন 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হচ্ছে  এই দুই মেমরি কনফিগারেশনের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 18,999 টাকা। হ্যান্ডসেটটি ভেগান লেদারের রিয়ার প্যানেলের সঙ্গে ক্যাপ্রি ও নটিক্যাল ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।

Moto G37 ও Moto G37 Power স্পেসিফিকেশন

মোটো জি37 এবং মোটো জি37 পাওয়ার 6.67 ইঞ্চির একই LCD ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,050 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ এবং আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে। মোটোরোলার দুই ফোনেই Android 16 প্রি-ইনস্টলড থাকছে। সংস্থা একটি মেজর OS আপগ্রেড এবং তিন বছর সিকিউরিটি আপডেট দেবে।

Moto G37 সিরিজের নতুন ফোনগুলোর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এতে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা আছে।

মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানো যাবে। Moto G37 মডেলে 5,200mAh ব্যাটারি আছে, যা 20W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং অফার করে। অন্য দিকে, Moto G37 Power আরও বড় 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিতে চলে। এটি 30W টার্বোপাওয়ার চার্জিং এবং 6.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

  • KEY SPECS
  • NEWS
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Same design as the higher-end models
  • Decent camera performance for its price
  • Long battery life
  • Decent gaming performance
  • Bad
  • The plastic frame feels cheap to the touch
  • Relatively slower charging
  • Sub-par display performance
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera Unspecified
Rear Camera 50-megapixel
RAM 4GB, 8GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
  2. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  3. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  4. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  5. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  6. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  7. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  8. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  9. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  10. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »