সোমবার ভারতে আসছে Moto G7: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Moto G7 এ রয়েছে 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Qualocomm Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর ওয়াটার-ড্রপ নচ।

সোমবার ভারতে আসছে Moto G7: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

সোমবার ভারতে আসছে Moto G7

হাইলাইট
  • ফেব্রুয়ারি মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Moto G7
  • 15,000 টাকার আশেপাশে ভারতে এই ফোন লঞ্চ হতে পারে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট
বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Moto G7। এবার ভারতে আসছে এই ফোন। ইতিমধ্যেই ভারতে এসেছে Moto G7 সিরিজের Moto G7 Power। সোমবার ভারতে লঞ্চ হবে Motorola -র লেটেস্ট মিডরেঞ্জ স্মার্টফোন। Moto G7 এ রয়েছে 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Qualocomm Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর ওয়াটার-ড্রপ নচ।

Moto G7 এর দাম

Moto G7 এর দাম 299 মার্কিন ডলার (প্রায় 21,300 টাকা)। 15,000 টাকার আশেপাশে ভারতে এই ফোন লঞ্চ হতে পারে।

Moto G7 স্পেসিফিকেশান

Moto G7 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Moto G7 তে থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল রইয়ার ক্যামেরা। থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Moto G7 এ থাকছে 4G VoLTE, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n, GPS/ A-GPS,  3.5mm মিমি হেডফোন জ্যাক আর একটি USB Type-C পোর্ট। থাকছে একটি 3,000 mAh ব্যাটারি আর টার্বো চার্জিং। Moto G7 এর ওজন 172 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »