কেমন দেখতে হবে Moto G7?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অগাস্ট 2018 16:56 IST
হাইলাইট
  • কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল Moto G6
  • ইতিমধ্যেই Moto G7 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Motorola
  • ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটারড্রপ নচ থাকবে

এই ফোনে ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার আকারে কালো নচ থাকবে।

Photo Credit: Weibo

কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল Moto G6। ইতিমধ্যেই Moto G7 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Motorola। সম্প্রতি ইন্টারনেটে Moto G7 ফোনের একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে। এই ছবিতে ফোনটিকে সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে ফোনের ডিসপ্লের উপরে লেখা রয়েছে Moto G6 Plus। তবে ইতিমধ্যেই ব্রাজিলে লঞ্চ হয়েছে Moto G6 Plus। এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ নেই। এই ছবিতে দেখা যাচ্ছে ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটারড্রপ নচ থাকবে। এর সাথেই ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে এই ছবি ফাঁস হয়েছে। এই পোস্টে জানানো হয়েছে ইতিমধ্যেই Motorolaকর্মীরা টেস্টিং এর জন্য এই ফোন ব্যবহার করা শুরু করেছেন। তবে এখনো পরীক্ষামুলক ভাবে এই ফোন তৈরী হয়েছে। এটি শেষ ভার্সান নয়। ছবি ফাঁস হওয়া ছবির এই ফোনে গ্লসি ব্যাক থাকবে। ফোনের ক্যামেরার নীচের থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের উপরেই কোম্পানির লোগো থাকবে। ছবিতে দেখা গিয়েছে এই ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের পিছনে ক্যামেরা দুটি নীচেই থাকবে ফ্ল্যাশ। ফোনের সামনের দিকে প্রায় পুরো জায়গা জুড়েই ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে একটি জলের ফোঁটার আকারে কালো নচ থাকবে।

এই ফোনের ডিসপ্লে থেকে জানা গিয়েছে নতুন এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট থাকবে। তবে ফোনের বাকি সব স্পেসিফিকেশান Moto G6 Plus এর সাথে মিলে যাচ্ছে। তা যদি সত্যি হয় তবে Moto G7এ থাকবে একট 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। Moto G7 এর ভিতরে থাকবে একটি 3,200 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Moto G7, Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.