Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে এল Moto G7 Power, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে এল Moto G7 Power, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

Moto G7 Power এর দাম 13,999 টাকা

হাইলাইট
  • গত সপ্তাহে ব্রাজিলে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্ট ফোন সামনে এসেছিল
  • শুক্রবার ভারতে বিক্রি শুরু হল Moto G7 Power
  • এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর Qualcomm Snapdragon 632 চিপসেট
বিজ্ঞাপন

শুক্রবার ভারতে বিক্রি শুরু হল Moto G7 Power। গত সপ্তাহে ব্রাজিলে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্ট ফোন সামনে এসেছিল।  এর মধ্যে ভারতের শুধুমাত্র Moto G7 Power ফোনটি পাওয়া যাবে। কোম্পানির দাবি করেছে এক চার্জে 60 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন। ভারতে Moto G7 Power এর দাম 13,999 টাকা। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে, Qualcomm Snapdragon 632 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

Moto G7 Power এর দাম

ভারতে Moto G7 Power ফোনের দাম 13,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে এইন ফোন পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র সেরামিক ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart থেকে Moto G7 Power বিক্রি শুরু হয়েছে।

 

আরও পড়ুন: এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন

 

Moto G7 Power স্পেসিফিকেশন

Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

 

Moto G7 Power ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। ফোনের চিতরে থাকছে একটি 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং।

 

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »