এটাই নতুন Moto G7?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 অক্টোবর 2018 16:00 IST
হাইলাইট
  • আগামী বছর শুরুতে লঞ্চ হবে নতুন Moto G7
  • Moto G7 ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে
  • এছাড়াও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

ডিসপ্লে নচ Moto G7 ফোনকে Moto G6 ফোনের থেকে আলাদা করেছে

আগামী বছর শুরুতে লঞ্চ হবে নতুন Moto G7। ইতিমধ্যেই এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে আস্তে শুরু করেছে। সম্প্রতি এক রিপোর্টে নতুন Moto G7 ফোনের ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে Moto G7 ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে। এছাড়াও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ক্যামেরা মডিউলে কোম্পানির নিজস্বতা বজার রাখা হবে Moto G7 ফোনে। তবে এই প্রথম কোন Moto G সিরিজের ফোনের পিছনে থাকতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। প্রসঙ্গত সম্প্রতি লঞ্চ হওয়া Motorola One Power ফোনের পিছনেও একই ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছিল।

MySmarPrice ওয়েবসাইটে Moto G7 ফোনের এই ছবি প্রকাশিত হয়েছে। ডিসপ্লে নচ Moto G7 ফোনকে Moto G6 ফোনের থেকে আলাদা করেছে। যার ফলে ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেড়ে গিয়েছে।

Moto G7 ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথেই থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট আর লাউডস্পিকার গ্রিল। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের নীচে থাকবে কোম্পানির লোগো।

 

Moto G7 ফোনের সাথেই লঞ্চ হবে Moto G7 Play ও Moto G7 Plus। এই সব ফোনেই একই ডিজাইন থাকবে বলে জানা গিয়েছে। Moto G7 এ থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 12MP সেলফি ক্যামেরা। Moto G7 এর ভিতরে থাকবে 64GB স্টোরেজ আর 3,500 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Moto G7, Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.