লঞ্চের আগেই বিক্রি শুরু হল এই Motorola স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2019 15:22 IST
হাইলাইট
  • এখনও লঞ্চ হয়নি Moto Z4
  • Amazon থেকে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন
  • Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট

Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট

Photo Credit: Twitter/ Evan Blass

এখনও লঞ্চ হয়নি Moto Z4। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক গ্রাহকের কাছে এই ফোন পৌঁছে গিয়েছে। সেই দেশে Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে এই ফোন।  নতুন Moto Z4 ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও থাকছে একটি OLED ডিসপ্লে। Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে।

Moto Z4 এর দাম

এই প্রতিবেদন লেখার সময় Amazon.com ওয়েবসাইটে Moto Z4 ফোনটি দেখা যায়নি। তবে কিছু গ্রাহক জানিয়েছেন  499 মার্কিন ডলারে (প্রায় 34,800 টাকা) বিক্রি হয়েছে Moto Z4। Amazon থেকে Moto Z4 কিনে ইতিমধ্যেই YouTube এ আনবক্সিং ভিডিও পোস্ট করেছেন এক গ্রাহক।

Moto Z4 স্পেসিফিকেশন

Moto Z4 ফোনে থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Moto Z4 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 6.2 মেগাপিক্সেল ক্যামেরা।

Moto Z4 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, 3.5 মিমি অডিও জ্যাক আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 3,600 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.